বাড়িতে অতিথি মুকুল! 'সাবধান' না হলে পরিস্থিতি হতে পারে এই নেতার মতোই

বাড়িতে অতিথি মুকুল রায়। সেই খবর ছড়িয়ে পড়তেই গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের পরিবারের। ঘটনাটি মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের।

বাড়িতে অতিথি মুকুল রায়। সেই খবর ছড়িয়ে পড়তেই গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের পরিবারের। ঘটনাটি মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের। যদিও পুলিশের তরফে অভিযোগ, ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে জমায়েতের জন্য গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূলী অমরেশ সরকারকে।

বাড়িতে অতিথি মুকুল! সাবধান না হলে পরিস্থিতি হতে পারে এই নেতার মতোই

২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন অমরেশ সরকার। ২০১৪ সালে তিনি ছাড়া বাকি সব জয়ী প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এবছরও তৃণমূলের তরফে অমরেশ সরকারে কোনও কাজের দায়িত্ব দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

এরই মধ্যে পুরনো যোগাযোগের নিরিখেই অমরেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেন বিজেপি নেতা মুকুল রায়। আগাম জানিয়ে ২৬ মে তাঁর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সারেন মুকুল । সঙ্গে ছিলেন মুকুল রায়ের কয়েকজন সঙ্গীও।

দলের পুরনো নেতার বাড়িতে সেই দলেরই এক প্রাক্তনীর যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল খুব তাড়াতাড়িই। মুকুল রায় বাড়িতে যাওয়ার পরদিন রাতেই গ্রেফতার করা হয় অমরেশ সরকারকে।

পরিবারের তরফে গ্রেফতারের কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। অমরেশ সরকারকে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে জমায়েতের কারণে গ্রেফতার করা হয়েছে বলে সাফাই দিয়েছে মহেশতলা থানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+