প্রাক্তন আইপিএস-এর অস্বাভাবিক মৃত্যু! সল্টলেকের বাড়িতে মিলল রক্তাক্ত দেহ

অস্বাভাবিক অবস্থায় মৃত্যু হল রাজ্যের প্রাক্তন আইপিএস গৌরব দত্তের। মঙ্গলবার রাতে সল্টলেকের বন্দ ঘর থেকে হাতের শিরা কাটাঅবস্থায় উদ্ধার করা হয়।

অস্বাভাবিক অবস্থায় মৃত্যু হল রাজ্যের প্রাক্তন আইপিএস গৌরব দত্তের। মঙ্গলবার রাতে সল্টলেকের বন্দ ঘর থেকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ১৯৮৬ ব্যাচের এই আইপিএস। যদি ময়নাতদন্তের রিপোর্ট না পেলে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

প্রাক্তন আইপিএস-এর অস্বাভাবিক মৃত্যু! সল্টলেকের বাড়িতে মিলল রক্তাক্ত দেহ

সল্টলেকের এফডি ব্লকের ৪২৪ নম্বর বাড়িতে থাকতেন প্রাক্তন আইপিএস গৌরব দত্ত। মঙ্গলবার সন্ধের পর তাঁর স্ত্রী বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর বাড়িতে আসেন নিরাপত্তারক্ষী। তিনি ডেকে কারও সাড়া পাননি। এরপর খবর দেওয়া হয় বিধাননগর দক্ষিণ থানায়। দরজা ভাঙার পর গৌরব দত্তকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। হাতে ছিল গভীর ক্ষত। তাঁকে সঙ্গে সঙ্গে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বাড়িতে যান বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং।

যে ঘর থেকে গৌরব দত্তের দেহ উদ্ধার করা হয়েছিল, সেই ঘরের ফরেনসিক পরীক্ষার জন্য সিল করে দেওয়া হয়েছে। ২০১৮-তে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর প্রাক্তন এই আইপিএস মানসিক অবসাদে ভুগছিলেন। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা আছে। সুইসাইড নোটে গৌরব দত্ত অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কারণে অবসরকালীন কোনও অর্থই পায়নি। অন্যায়ভাবে সব আটকে রাখা হয়েছে। যদিও রাজ্য সরকার এই অভিযোগকে নসাৎ করেছে। কিন্তু, বিজেপ এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কাঠগড়ায় তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+