মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! কলকাতায় ২ টি বিমানের জরুরি অবতরণ

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ১২ ঘণ্টার মধ্যে দুটি বিমানের জরুরি অবতরণ হল কলকাতা বিমানবন্দরে। তবে যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ১২ ঘণ্টার মধ্যে দুটি বিমানের জরুরি অবতরণ হল কলকাতা বিমানবন্দরে। তবে যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

 মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! কলকাতায় ২ টি বিমানের জরুরি অবতরণ

মঙ্গলবার সকালে ৪৫ জন যাত্রীকে নিয়ে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। সঙ্গে সঙ্গে তিনি এটিসির সঙ্গে যোগাযোগ করেন। বিমানবন্দরের সব কাজ ফেলে রেখে বিমানটিকে জরুরি অবতরণের জন্য আগে জায়গায় করে দেওয়া হয়। তৈরি ছিল অ্যান্বুল্যান্স-সহ অন্য আপদকালীন ব্যবস্থা। যদি বিমানটি কলকাতা বিমানবন্দরে সতর্কতামূলক অবতরণ করে। যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। পরে অপর একটি বিমানে যাত্রীদের পোর্টব্লেয়ারে পাঠানো হয়।

কলকাতা বিমানবন্দরে বিমানের সতর্কতামূলক অবতরণের ঘটনা সোমবার রাতের। দিল্লি থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে কলকাতার আকাশে থাকার সময় যান্ত্রিক গোলযোগ দেওয়ায় পাইলট কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করান। ২০৮ জন যাত্রীর সবাই সুরক্ষিত আছেন। সবাইকে মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+