বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্যের ক্ষমতা খর্ব! উপাচার্যদের বৈঠকে ডাকলেন শিক্ষামন্ত্রী
বিধানসভায় বিশ্ববিদ্যালয়ের আচার্যের ক্ষমতা খর্ব করার বিধি পেশ করা হয়েছে। তা পাশ হয়ে যাবে নিশ্চিত। তারই মধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বিধানসভায় বিশ্ববিদ্যালয়ের আচার্যের ক্ষমতা খর্ব করার বিধি পেশ করা হয়েছে। তা পাশ হয়ে যাবে নিশ্চিত। তারই মধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিকেল ৩.৩০-এ বিকাশভবনে এই বৈঠক ডাকা হয়েছে।

বিধানসভায় আচার্যের ক্ষমতা খর্বে বিধি পেশ
১০ ডিসেম্বর বিধানসভায় বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের ক্ষমতা খর্ব করার বিধি পেশ হয়েছে। এই বিধি পেশের ফলে আচার্যের সব ক্ষমতাই রাজ্য সরকারের কাছে চলে গিয়েছে। তারই মধ্যে উপাচার্যদের নিয়ে বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্টমহল। কেননা উপাচার্যদের এখন আর আচার্যের সঙ্গে নয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই দায়িত্ব সামলাতে হবে।

উপাচার্যদের বিধির পরিবর্তন
জানা গিয়েছে, বিধানসভায় পেশ করা রাজ্য সরকারের বিধি পরিবর্তনে, উপাচার্যদেরও একাধিক বিধির পরিবর্তন করা হয়েছে।
ইতিমধ্যেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের সমাবর্তন বাতিল করেছে। অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তাদের গভর্নিং বডির বৈঠকের দিন বদল করেছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন, উচ্চশিক্ষামন্ত্রী। বৈঠকে সব উপাচার্যই উপস্থিত থাকতে চলেছেন। সব উপাচার্যের কাছে ইতিমধ্যেই ইমেলে পৌঁছে গিয়ে আমন্ত্রণ বার্তা।

সম্পর্কের ইঙ্গিত মিলতে পারে বৈঠকে
আগামী দিনে বিশ্ববিদ্যালয়গুলি কোন পথে পরিচালিত হবে, কিংবা আচার্যের সঙ্গে উপাচার্যের সম্পর্কই বা কি হবে, শুক্রবারের বৈঠকে তার ইঙ্গিত মিলতে পারে, এমনটাই খবর সূত্রের।












Click it and Unblock the Notifications