ইডি চায় রেশন দুর্নীতির তদন্ত করুক সিবিআই, হাইকোর্ট জানাল অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রয়োজন নেই

রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়েছিল ইডি৷ কিন্তু এখন কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশের প্রয়োজন নেই৷ এমনই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

তবে রাজ্যের কথাও তিনি শুনতে চাননি। এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয়েছিল। রাজ্যের তরফে জানানো হয়েছিল, রেশন দুর্নীতির বেশিরভাগ তদন্ত রাজ্য পুলিশ শেষ করেছে। সেই কথার ভিত্তিতে বিচারপতির বক্তব্য, তাহলে আরও তদন্ত করার সুযোগ রয়েছে।

Calcutta High Court

আদালতে ইডি জানিয়েছে, ১০ হাজার কোটি টাকার দুর্নীতি। বাংলাদেশের মাধ্যমে দুই হাজার কোটি টাকা দুবাইয়ে পাচার হয়েছে। ইডির দাবি, প্রভাবশালী মন্ত্রী এবং তার সহযোগীকে গ্রেফতার করে বিভিন্ন তথ্য জানতে পেরেছে ইডি। যাদের নাম চার্জশিটে আছে এবং তাদের নামে যে পরিমাণ দুর্নীতির কথা বলা হচ্ছে সংখ্যাটা তার থেকে অনেক বেশি।

যেহেতু রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতারা যুক্ত আছেন, তাই এই মামলা সিবিআইকে দেওয়া দরকার। এদিনও সওয়াল ইডির আইনজীবীর। তবে এই বিষয়ে কোনও নির্দেশ দেননি বিচারপতি।

আরও একটি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ বালিগঞ্জ থানায় ২০১৯ সালে দায়ের হয়েছিল এফআইআর। সেই ভিত্তিতে নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া চলছিল। তার ওপর এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। যদি এই মামলায় পুলিশের তদন্ত এখনও সচল থাকে, তাহলে তার ওপরও স্থগিতাদেশ বহাল থাকবে। এদিন এই বিষয়ই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

শুধু তাই নয়, ওই মামলার কেস ডায়রি পুলিশকে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে। রেশন দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। এই মুহূর্তে সার্বিক ভাবে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই। এমনই জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত।

আদালতে রাজ্যের তরফে এদিন সওয়াল করা হয়। রেশন দুর্নীতির বেশিরভাগ তদন্ত রাজ্য পুলিশ শেষ করেছে। পুলিশ চার্জশিট পেশ করেছে। চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। এমনই বক্তব্য রাজ্যের। এরপরে বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য, তাহলে আরও তদন্ত করার সুযোগ রয়েছে। রাজ্যের তরফে বলা হয়, ইডি ছটি এফআইআরের কথা বলছে। তার মধ্যে পাঁচটিতে চার্জশিট পেশ হয়েছে। একটি মামলায় চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+