Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা এবারও তৈরি করে দিলেন অরূপের সুরুচি সংঘের পুজোর থিম সং, স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদনে ভাবনা আহূতি

মহালয়ার সকালে এবারের দুর্গাপুজোর থিম ও থিম সং প্রকাশ করল সুরুচি সংঘ। যা মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাবের পুজো বলেই বহুল প্রচারিত।

এই দুর্গাপুজোর এবার ৭২তম বছর। পুজোর থিম আহূতি। থিম সং-এর গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী তথা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরুচি সংঘের প্রাণপুরুষ তথা মন্ত্রী অরূপ বিশ্বাস, থিমশিল্পী অনির্বাণ দাস, আলোকশিল্পী দীনেশ পোদ্দার, সুরুচি সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস। স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল বাংলা থেকেই। বহু স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদান, কারাবাসের জীবনের জানা-অজানা কথা তুলে ধরছে সুরুচি সংঘ।

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ১৯০২ সালে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের প্রেরণাতেই সৃষ্টি হয়েছিল অনুশীলন সমিতির। আগামী বছর অনুশীলন সমিতি প্রাক ১২৫ বছরে পদার্পণ করবে। এই সংগঠনের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাসকে সামনে রেখেই থিম আহূতি। শিল্পীরা যেভাবে জেলখানা, বিপ্লবীদের মূর্তি বা অবয়ব ফুটিয়ে তুলেছেন তা অসাধারণ।

সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্রের উদ্দীপনায় কলকাতার হেদুয়ায় তৈরি হয় অনুশীলন সমিতি। যা পরবর্তীকালে বিস্তার লাভ করে ঢাকা-সহ অন্য শহরে। শরীরচর্চার আখড়া ছিল অনুশীল সমিতি ও তার শাখা সংগঠন যুগান্তর দল। লক্ষ্য ছিল দেশমাতৃকার পরাধীনতার বন্ধন ছিন্ন করা।

ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বাঘাযতীন, কানাইলাল দত্ত, বিনয়-বাদল-দীনেশ, হেমচন্দ্র কানুনগো, উল্লাসকর দত্ত, মাস্টারদা সূর্য সেনদের মতো আত্মবলিদানের স্মৃতিই এবার সুরুচি সংঘের মণ্ডপের মূল ভাবনা। ব্রিটিশ শাসিত ভারতে যে কারাগারগুলি ছিল অতি পরিচিত তারই আদলে তৈরি হয়েছে পুজোমণ্ডপ। বাঁশ আর প্লাস্টার অব প্যারিস দিয়ে। মণ্ডপের দেওয়ালে দেওয়ালে খসে পড়া পলেস্তারায় মূর্ত হয়ে উঠেছে একেকজন বিদ্রোহী বিপ্লবী মণীষী। মণ্ডপের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে অশ্বত্থ গাছ, যা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে গাইবে স্বাধীনতা, মুক্তির জয়গান।

সুরুচির মাতৃপ্রতিমা চিরাচরিত রীতি মেনে এবারেও মৃন্ময়ী। প্রস্তর মূর্তির আদলে এবারের প্রতিমা মনে করিয়ে দেবে দেশমাতৃকার উদ্ধারে নিমজ্জিত হওয়া বিপ্লবীদের আরাধ্যা দেবীর শক্তিদায়িনী রূপ। এলইডি আলোর মাধ্যমে নাটকীয় আলোকসম্পাতের মাধ্যমে সৃষ্টি করা হচ্ছে মায়াবী আবহ।

দুর্গাপুজোর ইতিহাসে সুরুচি সংঘই প্রথম সুরক্ষা বিমা চালু করে। সমগ্র মণ্ডপ, পুজোয় কর্মরত সহযোগীদের পাশাপাশি আগত সমস্ত দর্শনার্থীদের জন্য সুরক্ষা বিমার বন্দোবস্ত রয়েছে। যার আর্থিক পরিমাণ ১ কোটি ৫০ লক্ষ টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+