মহালয়ার আগেই পুজো শুরু কলকাতার দাস বাড়িতে

সবে মাত্র কুমোরটুলি থেকে প্রতিমা যেতে শুরু করেছে দেশে বিদেশে। মহালয়াও এখনও বাকি পাঁচদিন।

সবে মাত্র কুমোরটুলি থেকে প্রতিমা যেতে শুরু করেছে দেশে বিদেশে। মহালয়াও এখনও বাকি পাঁচদিন। তার আগেই সোমবার দেবীর বোধন হয়ে গেল মধ্য কলকাতার ট্যাংরার শীল লেনের দাস বাড়ির পুজোয়। পুজো চলবে আগামী ১৮ দিন ধরে।

মহালয়ার আগেই পুজো শুরু কলকাতার দাস বাড়িতে

পুজো উদ্যোক্তা দাস বাড়ির দুই ভাই-বোন প্রসেনজিৎ ও মৌমিতা জানান, 'সোমবার সকালে আদ্রা নক্ষত্রের অবস্থান দেখে হয়ে গিয়েছে বোধন।' সোমবার বোধন হলেও মৌমিতারা জানান, সপ্তমী পর্যন্ত পুজো হবে বাড়ির দেবতার নিত্যপুজোর মতো করে। সপ্তমী থেকে শুরু মহাপুজো। তখন অঞ্জলি, হোম, বলি-সহকারে মহাপুজোর সমস্ত নিয়ম মানা হয়। ১৮ দিন ধরে চণ্ডীপাঠ এবং বেদপাঠ।

মহালয়ার আগেই পুজো শুরু কলকাতার দাস বাড়িতে

আরও জানা গিয়েছে, কৃষ্ণপক্ষের নবমী তিথির আদ্রা নক্ষত্র মেনে দাস বাড়ির এই পুজো শুরু হয়েছে ২০০৭ সাল থেকে বেদান্ত মতে। প্রথাগত শিক্ষার পাশাপাশি দুই ভাইবোন সংস্কৃত শিখতে শুরু করেন। কিন্তু ভাষা শিখে নিলেও পুজোর রীতি-প্রথা জানা সম্ভব ছিল না তাঁদের পক্ষে। তাই স্থির করেন পুরাণ, বেদ এবং উপনিষদ পড়বেন। ইঞ্জিনিয়ারিং পড়ার শেষে তিনি চলে যান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সেখানে শেখেন বেদ। এর পরেই শুরু হয় এই পুজো।

সারা বছর রাধাকৃষ্ণের পুজো করেন অন্য পূজারী। কিন্তু এই পুজোয় অবশ্য পুরোহিতের ভূমিকায় থাকেন বাড়ির একমাত্র ছেলে প্রসেনজিৎ। যিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে সারাবছর বাইরেই থাকেন তিনি। আগে পূজারী হিসেবে ছিলেন তাঁর দিদি মৌমিতা, পেশায় চিকিৎসক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+