পুজোতে প্যান্ডেল হপিং-এর মাঝে দেখে নিতে পারেন এই চকোলেটের দুর্গা
শহরের পাঁচ তারা হোটেল হলিডে ইন-এ কিছুদিন আগেই আনা হয়েছে চকোলেটের দুর্গা ঠাকুরের মূর্তি।
আসবে আসবে করে প্রায় এসেই গেল বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। পুজো ঘিরে চরম উন্মাদনা শহর থেকে শহরতলীতে। চারিদিকে প্যান্ডেল তৈরির শেষ মহুর্তের ব্যাস্ততা, তো কোথাও ঠাকুর আনার তোরজোড় , সব মিলিয়ে বাংলা এখন মাতোয়ারা পুজো পুজো গন্ধে। থিমের প্রতিমা আর সাবেকী প্রতিমার মধ্যেই এবার পুজোর সাম্প্রতিক খবর চকোলেটের প্রতিমা।

শহরের পাঁচ তারা হোটেল হলিডে ইন-এ কিছুদিন আগেই আনা হয়েছে চকোলেটের দুর্গা ঠাকুরের মূর্তি। ৬ ফুটের এই ঠাকুর নিয়ে রীতিমত উৎসাহিত নির্মাতার। কলকাতা বিমাবন্দরের কাছের এই হোটেলের দূর্গা প্রতিমাটি দেখার মতো।

মূর্তিটি তৈরি করতে লেগেছে ৬০০ কেজি চকোলেট। আগামী ২৯ তারিখ এই প্রতিমা সবার দেখার জন্য উন্মোচিত হবে। হোটেলের তরফে জানানো হয়েছে, বাঙালিদের মিষ্টির প্রতি প্রেমকে মাথায় রেখেই এই মূর্তি বানানো হয়েছে। আর চকোলেটের থেকে ভালো মিষ্টি তো কিছু হতে পারে না, সেই ভেবেই এই চকোলেটের মূর্তি।












Click it and Unblock the Notifications