Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার স্লোগান দ্রৌপদীর মুখে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে অস্বস্তি বাড়ল না তো বিজেপির

কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান কণ্ঠে তুলে নিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।

কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান কণ্ঠে তুলে নিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তারপরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, এর পিছনে কি নির্দিষ্ট কোনও অঙ্ক রয়েছে, নাকি শুধু বিজেপির জন্য অস্বস্তিই রয়ে গিয়েছে ওই 'জয় বাংলা' স্লোগানে?

রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে মমতার স্লোগান দ্রৌপদীর মুখে

এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু মনোনয়ন জম দিয়েই সমর্থন চেয়ে ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় প্রকাশ্যেই বলেছিলেন, বিজেপি যদি আগে জানাত দ্রৌপদী মুর্মুর মতো আদিবাসী নেত্রীকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করছে, তাহলে তিনি ভেবে দেখতেন।

এবার কলকাতায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে এসে সেই দ্রৌপদী মুর্মু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তুললেন। বিজেপির বিধায়ক ও সাংসদদের সঙ্গে আলোচনায় দ্রৌপদী মুর্মুকে বলতে শোনা যায় জয় বাংলা স্লোগান। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীর গলায় এই স্লোগান বিজেপিকে অস্বস্তিতে ফেলে দেয়। একইসঙ্গে একটা শ্রেণি বলতে শুরু করে তাঁর এই স্লোগান তোলার পিছনে ভিন্ন উদ্দেশ্যও থাকতে পারে।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তৃণমূলের সমর্থন আদায় করার উদ্দেশ্যেই দ্রৌপদী মুর্মু এমন বার্তা দিয়ে থাকতে পারেন। আবার বিজেপিও এই স্লোগানে একটু অস্বস্তিতে পড়েছে। যতই হোক তাঁদের প্রার্থী দ্রৌপদী মুর্মু। আর তিনি এদিন বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে দেখা করে বলেন, আমি মনে করি, বাংলার হৃদয় অনেক বড়। ২৯৪ জন বিধায়কই আমাকে ভোট দেবেন। এই প্রসঙ্গেই তিনি বলেন, 'জয় বাংলা'।

দ্রৌপদী মুর্মু প্রথমে তাঁর বক্তব্য শেষ করেন। তারপর বলেন, 'ভারত মাতা কি জয়'। বলেন, 'জয় ভারত'। তারপর বলেন, 'জয় বাংলা'। এর আগে বাংলায় বারবার মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের ভাষণে বারবার শোনা গিয়েছে এই স্লোগান। সরকারি অনুষ্ঠান হোক বা দলীয় অনুষ্ঠান বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে 'জয় বাংলা'। তা শুনে বিজেপিকে কটাক্ষ করতে শোনা গিয়েছে বাংলাদেশের স্লোগান বলে। এবার সেই স্লোগানই শোনা গেল বিজেপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থীর মুখে।

দ্রৌপদী মুর্মুর মুখে 'জয় বাংলা' স্লোগান শুনে বিজেপি নেতাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। অনেকে মনে করেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী বুঝি মুখ ফস্কে এ কথা বলে ফেলেছেন। কিন্তু পরে তারা মনে করছেন, মুখ ফস্কে নয় নিখুঁত অঙ্ক কষেই তিনি 'জয় বাংলা' স্লোগান তুলেছেন। বিজেপির পাশাপাশি তিনি তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভোটও পাবেন বলে আশাপ্রকাশ করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+