একের পর এক আন্দোলনে ব্যর্থ মমতা! মরার সময় খড়কুটোর মতো এনআরসি ধরছেন, কটাক্ষ দিলীপের

সিএএ নিয়ে বিজেপির মিছিলে লক্ষ লক্ষ লোক। আর তৃণমূলের মিছিলে হাজার হাজার লোক। এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ রাজ্যে শিল্প নেই, শিক্ষার পরিবেশ নেই।

সিএএ নিয়ে বিজেপির মিছিলে লক্ষ লক্ষ লোক। আর তৃণমূলের মিছিলে হাজার হাজার লোক। এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ রাজ্যে শিল্প নেই, শিক্ষার পরিবেশ নেই। মরার সময় খড়কুটোর মতো এনআরসিকে ধরে বাঁচার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি

সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি

দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি নয়, অসমে সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি চালু করা হয়েছে।

এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন মমতা

এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন মমতা

দিলীপ ঘোষের অভিযোগ রাজ্যে শিক্ষার পরিবেশ নেইষ শিল্পও নেই। সেইসব চাপা দিতেই এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 আগের সব আন্দোলনের ব্যর্থ মমতা

আগের সব আন্দোলনের ব্যর্থ মমতা

দিলীপ ঘোষ জানিয়েছেন, এর আগে তিনতালাক, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। এবার সিএএ-র বিরুদ্ধেও আন্দোলন করেছেন। কিন্তু তিনি কিছুই করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা আটকানোর চেষ্টা করেছেন, কোনওটাই পারেননি। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। মরার সময় খড়কুটোর মতো এনআরসি ধরছেন, কটাক্ষ করেছেন তিনি।

'কান ধরে মানতে হবে সিএএ'

'কান ধরে মানতে হবে সিএএ'

কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কান ধরে মানতে হবে সিএএ। কেননা এর আগে তিনি জিএসটি থেকে নোট বাতিল সব কিছু নিয়ে আন্দোলন করেছেন। কিন্তু পরে সবকিছুই মেনে নিতে বাধ্য হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+