মমতাকে বাংলার মুখ বলছেন খোদ বিজেপি সভাপতিই! সিঁদুরে মেঘ গেরুয়া শিবিরে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি যত না অস্বস্তিতে, তাঁর থেকেও বেশি অস্বস্তিতে পড়েছেন দিলীপ ঘোষ মমতাকে বাংলার মুখ বলে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি যত না অস্বস্তিতে, তাঁর থেকেও বেশি অস্বস্তিতে পড়েছেন দিলীপ ঘোষ মমতাকে বাংলার মুখ বলে। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যে দলে তাঁর বিরোধীরা রে-রে করে উঠেছে। এমনকী ইতিমধ্যে দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন তাঁরা।

দিলীপ-মন্তব্যে বিতর্কের ঝড় বিজেপিতে
মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কামনায় তাঁকে দিল্লির মসনদে দেখতে চাই বলে মন্তব্য করেছেন। সেইসঙ্গে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ। তাঁর সুস্থ থাকার উপর বাংলায় ভালো-মন্দ নির্ভর করছে। বিজেপি সভাপতির এই কথাই ভালোভাবে নিতে পারেনি রাজ্য বিজেপি।

রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া
যাঁরা এবার তৃণমূলের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। ২০২১-এ বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছে, তাঁদের প্রধান মুখের কণ্ঠেই এই কথা কীভাবে মানতে পারে দল! বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য শুনে তাই তাজ্জব বনেছেন তাঁরা। দলের অন্দরেই শুধু নয়, রাজনৈতিক মহলের একাটা বড় অংশও দিলীপ ঘোষের এই মন্তব্যে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে।

বিতর্ক ১ : মমতা বাংলার মুখ
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা দিতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে দিলীপ ঘোষ বলেন, আমাদের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর সুস্থতা ও সাফল্য কামনা করি। উনি বাংলার মুখ। ওনার সুস্থ থাকাটা জরুরি। কারণ ওনার সুস্থ থাকার উপরই বাংলার ভাগ্য নির্ভর করছে।

বিতর্ক ১ : মমতা বাঙালি প্রধানমন্ত্রী
এরপরই বিজেপি রাজ্য সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ থাকাটা এ জন্যই জরুরি যে, বাঙালি হিসেবে প্রধানমন্ত্রী যদি কেউ হন, তবে ওনার সম্ভাবনা আছে। জ্যোতি বসুকে আমরা একটুর জন্য ফসকেছি, ওনার সুযোগ এসেছিল, কিন্তু ওনার পার্টি তা হতে দেয়নি। এখন সুযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ওনার নামই এক নম্বরে আছে।

অমিতের কাছে নালিশ দিলীপের নামে
বিজেপি সভাপতির এই দুই মন্তব্যই দল ভালোভাবে নিতে পারেনি। বিশেষ করে প্রথম মন্তব্যে মমতাকে বাংলার মুখ হিসেবে তুলে ধরা, বিজেপি ভালো ভাবে নিচ্ছে না। দিলীপ ঘোষের বিরুদ্ধে তাই নালিশ জানিয়েছেন অমিত শাহের কাছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। একেবারে চিঠি দিয়ে রাজ্য সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেতা-কর্মীরা।

কেন বিতর্ক বিজেপির অন্দরে
vদিলীপ ঘোষের এই মন্তব্য ২০১৯-এর আগে রণেভঙ্গ দেওয়ার মতো বলেই মনে হয়েছে তাঁদের। বিজেপি রাজ্য সভাপতি এমনই মন্তব্য করেছেন যে, তা যেন ভোটের আগেই কার্যত হার স্বীকারের সামিল। বাংলা এমনকী দিল্লির কুর্সিতেও মোদীর প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে হয়েছে তাঁর মন্তব্যে। যেন শুধু বাংলাতেই নয়, ২০১৯-এ দিল্লির কুর্সিতেও বদল আসন্ন বলে ধরে নিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications