শিয়ালদহ স্টেশনের মেন বিল্ডিং-এ আগুন, ব্যাহত ট্রেন চলাচল
আগুন লাগার জেরে আতঙ্ক ছড়াল শিয়ালদহ স্টেশনে। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশনের মেন বিল্ডিং-এ ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটে। হঠাৎই শিয়ালদহ স্টেশনের মেন বিল্ডিং-এর তিন তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে ছিল আগুনের শিখাও। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের রেলের অফিসেও। আতঙ্কে মেইন বিল্ডিং থেকে বেরিয়ে আসেন কর্মীরা। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যেও। প্ল্যাটফর্মের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় শিয়ালদহের দুই শাখার ট্রেন চলাচল।
জানা গিয়েছে, তিনতলায় থাকা স্টোর রুম থেকে আগুন ছড়ায়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই।

Click it and Unblock the Notifications