Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনুমতি না নিয়ে ফুল তোলার অভিযোগ! শাশুড়ির ওপর নির্মম অত্যাচার, দেখুন ভিডিও

এক বৃদ্ধাকে মারধর করছেন এক মহিলা। ধাক্কা মারছেন, চড়-থাপ্পড় মারছেন, গলা টিপে ধরার চেষ্টা করছেন। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিত্রটি আর কোথাওকার নয়। আমাদের এই শহরের বাঁশদ্রোণীর

এক বৃদ্ধাকে মারধর করছেন এক মহিলা। ধাক্কা মারছেন, চড়-থাপ্পড় মারছেন, গলা টিপে ধরার চেষ্টা করছেন। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিত্রটি আর কোথাওকার নয়। আমাদের এই শহরের বাঁশদ্রোণী এলাকার। শাশুড়ির ওপর নির্মম অত্যাচার পুত্রবধূর। সোশ্যাল মিডিয়ায় পাওয়া ছবির ওপর ভিত্তি করে খোঁজ শুরু করে পুলিশ। বুধবার অভিযুক্তকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

অনুমতি না নিয়ে ফুল তোলার অভিযোগ! শাশুড়ির ওপর নির্মম অত্যাচার, দেখুন ভিডিও

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, স্বপ্না পাল নামে ওই মহিলা প্রায়ই অত্যাচার করেন। শাশুড়ির নাম যশোদা পাল। এই ছবি এক প্রতিবেশী নিজের মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন।

সহনাগরিকদের কেউ কলকাতা পুলিশের ফেসবুক পেজে কমেন্টস শেয়ারও করেন। পরিস্থিতি বুঝে মাঠে নামে কলকাতা পুলিশ। প্রথমে জানা যায় ঘটনাস্থল গড়িয়ার। বুধবার সকালে কাজ শুরু করেন বাঁশদ্রোণী থানার ওসি অমিতশঙ্কর মুখোপাধ্যায় ও সার্জেন্ট শুভ্র চক্রবর্তী। বেশ কিছুক্ষণ খোঁজখবর চালানোর পর জানা যায় ঘটনাস্থল বোড়ালের পঞ্চাননতলা এলাকার। সূত্রের খবর অনুযায়ী, বাড়ি চিহ্নিত করে স্বপ্না পালকে থানায় দেখা করতে বলা হয়। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, ঘটনাটি মঙ্গলবারের। পুত্রবধূ বারণ করা সত্ত্বেও, নিজেদের বাড়ির গাছ থেকে ফুল তুলেছিলেন। এরপরেই মারধর শুরু হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশান্তির ভয়ে পাড়ার কেউ কিছু বলেন না। তবে স্মৃতিভ্রংশে আক্রান্ত যশোদা পালকে যে প্রায়ই মারধর করা হয়, তাতে উদ্বিগ্ন ছিলেন প্রতিবেশীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+