প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলায় ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস! 'এটা ইচ্ছাকৃত জালিয়াতি', বলল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ! যোগ্য ব্যক্তির টাকা চলে গেল অন্যের অ্যাকাউন্টে। একজন নয়, এমন ঘটনা ঘটল পাঁচজনের সঙ্গে। আর তা দেখে রীতিমত স্তম্বিত কলকাতা হাইকোর্ট। 'এটা ইচ্ছাকৃত জালিয়াতি', বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি রবি কিষাণ কাপুরের।

শুধু তাই নয়, ঘটনায় বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও তলব করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এমনকি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রাজ্যকে পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে।

caclutta High court

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতে এই প্রকল্পে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর তা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। আর এর মধ্যেই কেন্দ্রেরআবাস যোজনার টাকা নিয়ে মারাত্মক অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার জন্য গত ২০২১ সালে আবেদন জানান ওই গ্রাম পঞ্চায়েত এলাকার সিরাজুল মণ্ডল-সহ পাঁচ বাসিন্দা। কিন্তু দিনের পর দিন প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হন তাঁরা। একাধিকবার এই বিষয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হন সিরাজুল সহ ওই পাঁচজন। অভিযোগ বিভিন্ন সময় পঞ্চায়েত বিভিন্ন কথা বলা হয়। কখনও বলা হয় টাকা আসেনি তো আবার কখনও তাঁদের জানানো হয় তাঁরা নাকি টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্যই ব্যক্তি নন।

আর এখানে সিরাজুল মণ্ডলদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার যদি যোগ্য না হই, তাহলে কেন আগে বলা হল না। আর তা দাবি করেই কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই পাঁচজন। যেখানে যে কোনও স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে গোটা ঘটনার তদন্ত করে দেখানোর আবেদন জানানো হয়। বিচারপতি রবি কিষাণ কাপুরের এজলাসে এই সংক্রান্ত মামলার এজলাসে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে এই সংক্রান্ত রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। আর তা দেখে রীতিমত আশ্চর্য হন বিচারপতি। দেখেন, প্রকল্পের টাকা ওই পাঁচজনের নামে এসেছে। কিন্তু তা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। যা দেখে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+