পড়াশোনা করে উত্তর দিতে হয় বিধানসভায়, দুই মন্ত্রীর ‘হোঁচটে’ কড়া ধমক মমতার

বিধানসভায় বলতে গেলে ভালোভাবে পড়াশোনা করে, তথ্য জেনে বলতে হয়। তাঁর মন্ত্রিসভার দুই সদস্যকে এই ভাষাতেই খোঁটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় বলতে গেলে ভালোভাবে পড়াশোনা করে, তথ্য জেনে বলতে হয়। তাঁর মন্ত্রিসভার দুই সদস্যকে এই ভাষাতেই খোঁটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূলের দুই মন্ত্রী প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খান। তখনই মুখ্যমন্ত্রী কথা কেড়ে নিয়ে উত্তর দিতে শুরু করেন। এবং মন্ত্রীদের পড়াশোনা করে বলার নির্দেশ দেন।

পড়াশোনা করে উত্তর দিতে হয় বিধানসভায়, দুই মন্ত্রীর ‘হোঁচটে’ কড়া ধমক মমতার

এদিন বিধানসভায় শুরুতেই প্রায় সমস্ত প্রশ্নের উত্তরে দন একা মুখ্যমন্ত্রী। বেশ খোশমেজাজেই ছিলেন সকাল থেকে। পর্যটনমন্ত্রী ও বনমন্ত্রীর উত্তর শুনেই মেজাজ খরাপ তাঁর। নিজেকে সামলে নিয়ে আদর্শ শিক্ষকের মতোই উত্তর দিলেন বিরোধী দলের বিধায়কদের প্রশ্নের। তারপর নিজের মন্ত্রীদের উদ্দেশ্য দিলেন কড়া নির্দেশ।

তিনি বলেন, ভালোভাবে পড়াশোনা না করে, সঠিক তথ্য না জেনে বিধানসভায় কিছু বলা যায় না। আর সঠিক তথ্য না জানলে সেই উত্তর হাস্যাস্পদ হয়, তা আর উত্তর থাকে না। তাই বিধায়ক-মন্ত্রীদের আরও চর্চা করার, তথ্য-ভাণ্ডার বাড়ানোর দরকার। তিনি এই পরামর্শ মেনে চলার নির্দেশ দেন।

এদিন বাদল অধিবেশনে জামুড়িয়ার সিপিএম বিধায়ক জাহানারা খান প্রশ্ন করেন, বর্ধমানের চুরুলিয়ায় নজরুল ইসলামের নামাঙ্কিত কোনও স্মৃতিসৌধ করার পরিকল্পনা রাজ্য সরকারের আছে নাকি? সেই প্রশ্ন শুনে উত্তর দিতে গিয়ে বারে বারে হোঁচট খান পর্যটনমন্ত্রী গৌতম দেব। তখন মুখ্যমন্ত্রী নিজের আসন থেকে উঠে নিজেই উত্তর দিতে শুরু করেন।

একইভাবে কংগ্রেস বিধায়ক বনাঞ্চল সংক্রান্ত এক প্রশ্ন করেছিলেন বনমন্ত্রী বিনয় বর্মনের উদ্দেশ্যে। তাঁর পরিস্থিতি হয় গৌতমবাবুর মতো। তিনিও সঠিক উত্তর দিতে পারেননি। তখন মুখ্যমন্ত্রী জানান, বনাঞ্চল রক্ষায় করার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। সেই কাজ সাফল্যের সঙ্গে করছে তাঁর সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+