'সেফ ড্রাইভ সেভ লাইফ' বদলে নতুন স্লোগান তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা
পথ সচেতনতা বাড়াতে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' স্লোগানের সূত্রপাত হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা নিজেই তা বদলে ফেললেন। নতুন স্লোগান 'স্লো ড্রাইভ সেভ লাইফ'।
পথ নিরাপত্তায় সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' স্লোগানের অবতারণা হয়েছিল। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা নানা অনুষ্ঠানে ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে ও দুর্ঘটনা কমাতে সরকারের নানা উদ্যোগের কথা বলেছেন।

সেই সূত্রেই সচেতনতা বাড়াতে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' স্লোগানের সূত্রপাত হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা নিজেই তা বদলে ফেললেন। নতুন স্লোগান 'স্লো ড্রাইভ সেভ লাইফ'।
বাংলায় পথ দুর্ঘটনা আগের চেয়ে কমেছে। সেটাকেই ইতিবাচক ধরে নিয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকায় নতুন করে প্রচারে নামছে কলকাতা ও রাজ্য পুলিশ। বিভিন্ন রাস্তায় স্পিড ব্রেকার ও হাম্প বসানো হচ্ছে। জনবহুল রাস্তায় গাড়িরক গতি কমাতেই এই উদ্যোগ।
কোন কোন এলাকা দুর্ঘটনাপ্রবণ তা চিহ্নিত করে নতুন করে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদেরও কাজে লাগানো হবে।
প্রসঙ্গত, বছর কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নিয়ে প্রচার শুরু করেন। ধীরে ধীরে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। সেজন্যই এইদিকে আরও দৃষ্টি নিয়ে জনচেতনা তৈরি করতে চাইছে সরকার।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications