সন্ময় ইস্যুতে পুলিশি বাড়াবাড়িতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! পর পর দুই পুলিশ আধিকারিকের বদলির নির্দেশ
কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ওপর থার্ড ডিগ্রি প্রয়োগের অভিযোগ। খড়দহ থানার আইসির পর এবার পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হল।
কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ওপর থার্ড ডিগ্রি প্রয়োগের অভিযোগ। খড়দহ থানার আইসির পর এবার পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হল। সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছিল সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। ছাড়া পাওয়া পর সন্ময় বন্দ্যোপাধ্যায় খড়দহ থানার পাশাপাশি পুরুলিয়াতেও তাঁর ওপর থার্ড ডিগ্রি প্রয়োগের অভিযোগ করেন। বেশ কিছু মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। কথা কানে যায় মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, মামলাটি পুলিশ যেভাবে পরিচালনা করেছে, তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

প্রথমেই বদলি করে দেওয়া হয় খড়দহ থানার আইসি অনিমেষ সিনহা রায়কে। পরে বদলি করা হয় আইপিএস চন্দ্রশেখর বর্ধনকে। এই দুই আধিকারিকের জায়গায় নিযুক্ত হওয়া আধিকারিকরা হলেন যথাক্রমে সুজিত ভট্টাচার্য এবং পিনাকি দত্ত।

কংগ্রেস নেতা তথা পানিহাটি পুরসভার চারবারের কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর মন্তব্য করার। পাশাপাশি তিনি পুরনো বন্ধু বর্তমানে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে খোলা চিঠি লিখেছিলেন। এর জেরেই সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুরুলিয়া পাঠিয়ে দেওয়া হয়।
প্রশাসনে এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। সন্ময় বন্দ্যোপাধ্যায় জামিনে ছাড়া পাওয়ার পর পুলিশের বিরুদ্ধে থার্ড ডিগ্রি প্রয়োগের অভিযোগ তোলেন।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক










Click it and Unblock the Notifications