Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেশপকাণ্ডে কর্ণধার পবন রুইয়াকে তলব, নোটিশ পাঠাল সিআইডি

২৫ অক্টোবর থেকে জেশপে শুরু হচ্ছে শিফট ডিউটি। রাজ্য সরকারের পক্ষ থেকে জেশপের ৪৬০ কর্মীকেই অবিলম্বে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা, ২৪ অক্টোবর : জেশপের কর্ণধার পবন রুইয়াকে তলব করে নোটিশ পাঠাল সিআইডি। জেশপে বারবার অগ্নিকাণ্ড ও যন্ত্রাংশ পাচারের ঘটনায় জড়িয়ে যায় কারখানার কর্ণধারের নামও। ধৃতদের জেরা করে সিআইডি জানতে পারে তাঁর যোগসাজোশের কথা। তারপরই তাঁকে সিআইডি দফতরে হাজিরার জন্য নোটিশ জারি করে সিআইডি। এদিন আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে জেশপকাণ্ডে।

সাতদিনের মধ্যে দু-দু'বার জেশপে আগুন লাগার ঘটনা অনেক তথ্য সামনে এনে দিয়েছে। আগুনের পিছনে অন্তর্ঘাত রয়েছে বলে খোদ দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় অভিযোগ তোলার পরই মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের নির্দেশ দেন।

জেশপকাণ্ডে কর্ণধার পবন রুইয়াকে তলব, নোটিশ পাঠাল সিআইডি

সিআইডি তদন্তভার হাতে নিয়েই কারখানা এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেয়। প্রকাশ্যে আসে, বন্ধ এই কারখানার নানা যন্ত্রাংশ চুরি ও পাচারের জন্যই বারবার আগুন লাগানো হচ্ছে। এমনকী কারখানার ভিতরে যে বহিরাগতদের আনাগোনা হয়, তার চিহ্নও স্পষ্ট হয়ে ওঠে। হাতনাতে একদল দুষ্কৃতীকে ধরেও ফেলে পুলিশ। দফায় দফায় প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়।

এই ধৃতের তালিকায় যেমন দুষ্কৃতী রয়েছেন, রয়েছেন অনেক ব্যবসায়ীও। তাঁরা এই সমস্ত যন্ত্রাংশ কিনেছেন। ধৃতদের জেরা করে কর্তৃপক্ষের ভূমিকা সামনে চলে আসে।

এরই মধ্যে রেলের ৮০ কোটি টাকার যন্ত্রাংশ চুরি ও পাচারের অভিযোগ উঠে আসে। সরাসরি কারখানার মালিক পবন রুইয়ার নাম জড়িয়ে যায় এই দুর্নীতির সঙ্গে। তারপরই সিট গঠন করে তদন্ত নামে সিআইডি। এবার কারখানার মালিক পবন রুইয়াকে জেরা করে সেইসব ঘটনার সত্যতা যাচাই করতে তৎপর তদন্তকারীরা।

এদিকে ২৫ অক্টোবর থেকে জেশপে শুরু হচ্ছে শিফট ডিউটি। রাজ্য সরকারের পক্ষ থেকে জেশপের ৪৬০ কর্মীকেই অবিলম্বে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্য সাফ জানিয়ে দেয়, ঘরে বসিয়ে রেখে আর ভাতা দেওয়া হবে না। জেশপের কর্মীদের উৎপাদন শুরু না হলেও কারখানায় আসতে নির্দেশিকা জারি হয়। কর্মীরা কাজে এলে কারখানায় দুষ্কৃতী তাণ্ডব কমবে বলে ধারণা রাজ্যের। সেই কারণেই এই নির্দেশিকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+