টিকা দেওয়ার নাম করে শিশু চুরি! খাস কলকাতায় সরকারি হাসপাতালে সক্রিয় পাচার চক্র

এবার শিশু পাচার চক্রের হদিশ খাস কলকাতার বুকে সরকারি হাসপাতালেই। মেডিকেল কলেজ থেকে টিকা দেওয়ার নাম করে শিশু চুরি করে নিয়ে গেল এক মহিলা।

কলকাতা, ১৪ মার্চ : এবার শিশু পাচার চক্রের হদিশ খাস কলকাতার বুকে সরকারি হাসপাতালেই। মেডিকেল কলেজ থেকে টিকা দেওয়ার নাম করে শিশু চুরি করে নিয়ে গেল এক মহিলা। বেআব্রু হয়ে পড়ল রাজ্যের সরকারি হাসাপাতেল শিশু নিরাপত্তা। এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। আতঙ্কে ডিসচার্জের অনেক আগেই সন্তান কোলে প্রসূতি মায়েদের বাড়ি নিয়ে চলে যাচ্ছে পরিবার।

গত ১০ মার্চ সরস্বতী নস্কর নামে এক রোগী ভর্তি হন মেডিকেল কলেজ হাসপাতালে। ওইদিনই তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। মঙ্গলবার সাড়ে ১২টা নাগাদ হঠাৎ এক মহিলা এসে শিশুটিকে চেকআপ করা ও টিকা দেওয়ার নাম করে নিয়ে চলে যান। খানিক পরে শিশুটিকে ফিরিয়ে না দিয়ে গেল সন্দেহ হয় মায়ের। শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু হাসপাতালের কোথাও শিশুটির সন্দান মেলেনি। সুপারের কাছে অভিযোগ জানানো হয়। সপরা শিখা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাস্থ্য ভভনে অভিযোগ জানানো হয়েছে।

টিকা দেওয়ার নাম করে শিশু চুরি! খাস কলকাতায় সরকারি হাসপাতালে সক্রিয় পাচার চক্র

শিশুকে উদ্ধার করা না পর্যন্ত তাঁরা হাসপাতালে ছেড়ে যাবেন না বলে পণ করেছেন শিশুটির মা-ঠাকুমা ও পরিবারের অন্যান্য সদস্যরা। প্রশ্ন উঠে পড়েছে মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে। কী কের একজন শিশু পাচারকারী উপরে চলে এল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগিনীরা।

চুরি যাওয়া শিশুটির ঠাকুমার দাবি, এক আয়া তাঁকে হুমকি দিয়েছিল, তাঁকে না রাখলে ঘাড়া ধাক্কা দিয়ে বরে করে দেবে। তিনি জানিয়েছিলেন, আমাদের আয়া রাখার মতো সামর্থ্য নেই। আমিও দেখভাল করব আমার নাতি ও বৌমার। তারপরই হুমকি দিয়ে চলে যায় আয়া। অভিযোগ, ওই আয়াই নিরাপত্তারক্ষীর সঙ্গে যোগসাজোশে এই শিশু চুরি করেছে।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সন্ধ্যায় পর্যন্ত ওই নিরাপত্তা রক্ষী ও আয়ার কোনও খোঁজ মেলেনি। যে মহিলা শিশুটিকে চুরি করে নিয়ে যায়, তার নিয়মিত যাতায়ত ছিল হাসপাতালে, এমনটাই দাবি করছেন প্রসূতিরা। সবুজ শাড়ি পরা এক মহিলা শিশুটিকে চুরি করে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+