ডেঙ্গির সঙ্গে এবার সোয়াইন ফ্লু আতঙ্ক! পার্কসার্কাসের হাসপাতালে মৃত্যু ৭ বছরের বালিকার

সোয়াইন ফ্লুর সংক্রমণ। পার্কসার্কাসের শিশু হাসপাতালে মৃত্যু হল বাঁকুড়ার কোতুলপুরের বালিকার। চিকিৎসকরা জানিয়েছেন রোগের চিকিৎসা শুরু হতে দেরি হয়ে গিয়েছিল।

সোয়াইন ফ্লুর সংক্রমণ। পার্কসার্কাসের শিশু হাসপাতালে মৃত্যু হল বাঁকুড়ার কোতুলপুরের বালিকার। চিকিৎসকরা জানিয়েছেন রোগের চিকিৎসা শুরু হতে দেরি হয়ে গিয়েছিল। সূত্রের খবর অনুযায়ী পরিবারের তরফেও তা স্বীকার করে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এবিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া দরকার।

ডেঙ্গির সঙ্গে এবার সোয়াইন ফ্লু আতঙ্ক! পার্কসার্কাসের হাসপাতালে মৃত্যু ৭ বছরের বালিকার

ডেঙ্গির সঙ্গে এবার সোয়াইন ফ্লুর আতঙ্ক। শহরের শিশু হাসপাতালে মৃত্যু হল বাঁকুড়ার সাতবছরের বালিকা শ্রীতমা রায়ের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর থেকে অসুস্থ ছিল শ্রীতমা। জ্বর, সর্দি দিয়ে শুরু হয়েছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে কলকাতায় আনা হয়। ১১ সেপ্টেম্বর ভর্তি করানো হয় পার্কসার্কাসের শিশু হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তির সময়তেই শ্রীতমার পরিস্থিতি খারাপ ছিল। ভর্তির সময় প্রবল শ্বাসকষ্ট ছিল। ফুসফুসের সংক্রমণের কারণে তাকে শুরু থেকেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। পরে বিভিন্ন পরীক্ষার পর সোয়াইন ফ্লু ধরা পড়ে।

এর আগে এবছরে কলকাতায় এক মাঝবয়সী মহিলার মৃত্যু হয়েছিল সোয়াইন ফ্লুতে। তবে সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+