Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খারিজ বনধ বিরোধিতার মামলা, আইনজীবীকে জরিমানা প্রধান বিচারপতির

বনধের বিরোধিতায় মামলা খারিজ। মামলা খারিজ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেন এই আইনজীবী।

এদিন এই মামলা ঘিরে যথেষ্ট চাপানউতোড় ছিল। মামলাকারীকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। জরিমানাও করা হয় ওই মামলাকারি আইনজীবীর। কী কী শাস্তির মুখ পড়তে হয়েছে মামলাকারি আইনজীবী?

high court

আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়৷ ভবিষ্যতে এই আদালতে আর কোনও জনস্বার্থ মামলা তিনি দায়ের করতে পারতে পারবেন না। এই নিষেধাজ্ঞা জারি করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই মামলার শুনানির সময় কী বক্তব্য রেখেছেন প্রধান বিচারপতি?

এই মামলার মাধ্যমে আদালতকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। আইন প্রক্রিয়ার অপব্যবহার করেছেন মামলাকারি আইনজীবী। এই গুরুত্বপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের। আরও ক্ষোভ বাড়িয়ে বিচারপতি ওই আইনজীবীকে তুলোধনা করেছেন।

কীভাবে মামলাকারী আইনজীবী মানুষের জন্য কাজ করেছেন? গরিব মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন? তার উদাহরণ দিতে পারেননি তিনি। নিজের সম্পর্কে আদালতের কাছে ভুল তথ্য দিয়েছেন। গুরুতর বক্তব্য প্রধান বিচারপতির।

আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য কত টাকা দান করেছেন ? প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। সেই প্রশ্নেরও কোনও উত্তর দিতে পারেননি মামলাকারি আইনজীবী। মামলাকারি আইনজীবী এই আদালতে কোনও জনস্বার্থ মামলা করতে পারবেন না। এই কড়া নির্দেশ দেন প্রধান বিচারপতি৷ এই মামলাও খারিজ করে দিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+