এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানকে ম্যারাথন জেরা সিবিআইয়ের, চলছে তল্লাশিও

প্রায় ছয় ঘন্টারও বেশি সময় ধরে সুবীরেশ ভট্টাচার্যকে জেরা সিবিআইয়ের। বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বুধবারই এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের উত্তরবঙ্গের বাড়িতে হানা দেন সিবিআই আধিকা

প্রায় ছয় ঘন্টারও বেশি সময় ধরে সুবীরেশ ভট্টাচার্যকে জেরা সিবিআইয়ের। বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বুধবারই এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের উত্তরবঙ্গের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। যিনি কিনা এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্বাবিদ্যালয়ের উপাচার্যও বটে।

 চলছে তল্লাশিও

উত্তরবঙ্গের অফিস -বাসভবনের পাশাপাশি কলকাতাতেও তল্লাশি চালান তদন্তকারীরা। কিন্তু কাউকে না পেয়ে ফ্ল্যাট সিল করে দিয়ে যায় সিবিআই। আর এরপরেই আজ বৃহস্পতিবার রাতারাতি কলকাতায় ফেরেন সুবীরেশবাবু। এরপর বিকেল পাঁচটার সময়ে তাঁর বাঁশদ্রোনীর ফ্ল্যাটে পৌঁছে যান আধিকারিকরা। আর এরপর থেকে টানা তল্লাশি চলছে বলেই খবর।

যেহেতু এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান হিসাবে কর্মরত ছিলেন সুবীরেশ ভট্টাচার্য সেই কারণে বেশ কিছু নথি থাকতে পারে কিংবা তিনি জানতে পারেন বলে মনে করছে সিবিআই। আর তাই বিকেল পাঁচটা থেকে টানা তাঁর বাড়িতে সিবিআইয়ের তল্লাশি চলছে বলেই খবর। একই সঙ্গে সুবীরেশবাবুর কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানানোরও চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, সুবীরেশবাবুর ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। সেগুলি খতিয়ে দেখার কাজ করা হবে বলেই সিবিআই সূত্রে খবর। তবে কলকাতায় নেমেই সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি। তবে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়ছেন তিনি।

পাশাপাশি সিবিআইকে সবরকম ভাবে সাহায্য করবেন বলেও জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সিবিআই তো সিবিআইয়ের কাজ করছে। এমনকি সিবিআইয়ের ওপরে একশো শতাংশ ভরসা আছে বলেও জানিয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান।

শুধু তাই নয়, সঠিক পথে ওরা এগোচ্ছে এবং সঠিক তথ্য বেরিয়ে আসবে বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই সুত্র ধরেই ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জেরা করেছে সিবিআই। এমনকি গ্রেফতার করা হয়েছে খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। আর এর মধ্যেই এই সিবিআই তৎপরতা খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে পালাসিপাড়ার বিধায়কের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিবিআই। গত কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে, খোঁজ পাওয়া যাচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। এমনকি তাঁর খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তা না পেয়েই মানিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সিবিআইয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+