এবার কি অভিষেককে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের আরও বেশি কিছু ঘটতে চলেছে? সিবিআই ইঙ্গিতে জল্পনা

নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে ইডি-সিবিআই। যা নিয়ে শোরগোল। সুপ্রিম কোর্ট হয়ে মামলা সেই হাইকোর্টে আসে। বুধবার কুন্তল ঘোষকে জেরার পরে সিবিআই ইঙ্গিত এরপর দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই-ইডি।

বিভিন্ন সময়ে দলীয় অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে পাশাপাশি দেখা গেলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি কুন্তল ঘোষকে চেনেন না। মুখোমুখি জিজ্ঞাসাবাদে তা নিয়েই প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ

হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, কুন্তলের বুধবারের বয়ান খতিয়ে দেখে তাঁকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই।

কুন্তলকে হেফাজতে নেওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে দুজনকে মুখোমুখি বসানো হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারবে না, এমন কোনও রক্ষাকবচ সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট থেকে পাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৯ মার্চ কলকাতায় এক কর্মসূচিতে অভিযোগ করেছিলেন, সারদা কাণ্ডে মদন মিত্র ও কুণাল ঘোষকে দিয়ে তাঁর নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরের দিন অর্থাৎ ৩০ মে আদালত চত্বরে কুন্তল ঘোষ দাবি করেন, ইডি তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করেছে।

কুন্তল ঘোষ ৩১ মার্চ আদালতের বিচারক এবং হেস্টিংস থানায় চিঠি দিয়ে একই অভিযোগ করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, হেফাজতের থাকার সময় কুন্তল ঘোষ এমন অভিযোগ না করলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই কুন্তল ঘোষ ওই অভিযোগ করেন।

কুন্তল ঘোষ

এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হয়ে হাইকোর্টে এজলাসও বদল হয়। তারপরেও বিচারপতি অমৃতা সিনহা সেই একই রায় বজায় রাখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই।

গত শনিবার এব্যাপারে সাড়ে নয় ঘন্টার বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে আবার তলব করা হতে পারে বলে, সেই সময় জানিয়ে দেওয়া হয়েছে। জেরার পরে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শুধু শুধু সময় নষ্ট করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে দাবি, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্ক জিজ্ঞাসা করা হয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন, তিনি কুন্তল ঘোষকে চেনে না। বুধবার জিজ্ঞাসাবাদ থেকে প্রাপ্য তথ্য মিলিয়ে দেখতে কুন্তল ঘোষকে ফের হেফাজতে নিয়ে অভিষেককে তলব করে মুখোমুখি বসানোর পরিকল্পনা রয়েছে সিবিআই-এর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+