Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সারদা নিয়ে ফের সক্রিয় সিবিআই! প্রথম তদন্তকারী অফিসারকে তলব

সারদা মামলায় তলব করা হল প্রথম তদন্তকারী অফিসার দেব্রব্রত বন্দ্যোপাধ্যায়কে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

সারদা মামলায় তলব করা হল প্রথম তদন্তকারী অফিসার দেব্রব্রত বন্দ্যোপাধ্যায়কে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কম্পিউটার হার্ডডিস্ক, পেনড্রাইভ, কিংবা মোবাইল কললিস্ট তিনি সঠিকভাবে সংগ্রহ করেছিলেন কিনা তা একবার যাচাই করতে চান সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা।

সারদা নিয়ে ফের সক্রিয় সিবিআই! প্রথম তদন্তকারী অফিসারকে তলব

সারদাকাণ্ড সামনে আসার পর রাজ্য সরকারের তরফে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল বিধাননগর কমিশনারেটকে। সেই সময় সেই তদন্তের প্রথম তদন্তকারী অফিসার ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের তরফে তদন্তে সাহায্য করতে পারে এমন কিছু জিনিস, যেমন পেন ড্রাইভ কিংবা ফোনের কললিস্ট সংক্রান্ত তথ্য তাদেরকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সিবিআই। সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে এনিয়ে তৃতীয়বার তলব করা হল। সূত্রের খবর অনুযায়ী, প্রথমবার শরীর খারাপের কারণ দেখিয়েছিলেন। দ্বিতীয় বার আত্মীয়ের মৃত্যুর কারণ দেখিয়ে ছিলেন।

২০১৪ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি টিএস ঠাকুর সারদা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট সারদা মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। ২০১৪ সালে সারদা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হলেও, এখনও কেন বিলম্ব তা নিয়ে প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+