হাসপাতালে তিনদিন বয়সী নবজাতককে আঁচড়ে পালাল বেড়াল

স্থানীয় সূত্রে খবর, তিনদিন আগে ওই শিশুটির জন্ম হয়। বিছানাতেই ছিল সে। সরকারি হাসপাতালে খাবারের লোভে কুকুর-বেড়াল ঘুরে বেড়ায়, এটা নতুন কিছু নয়। এ দিনও একটি বেড়াল রোগীদের ফেলে দেওয়া খাবারের সন্ধানে ওয়ার্ডে ঘুরছিল। হঠাৎ বেড়ালটি শিশুটির কাছাকাছি এসে তাকে শুঁকতে শুরু করে। শিশুটি কাঁদতে থাকলে বেড়ালটি তার কানে ও বুকে আঁচড়ে দেয়। লোকজন হইহই করে উঠতে দরজা গলে পালিয়ে যায় বেড়ালটি। তাকে পাকড়াও করা যায়নি।
এর পরই ক্ষুব্ধ পরিবারের লোকজন বিক্ষোভ দেখান হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বেড়াল তাড়ানোর ব্যাপারে তাদের অসহায়তার কথা স্বীকার করেছে। শিশুটির পরিবার এ ব্যাপারে স্বাস্থ্যকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছে। সরকারি হাসপাতালের যে কী বেহাল দশা, এই ঘটনা থেকে তা ফের বোঝা গেল।












Click it and Unblock the Notifications