RG Kar Hospital: বিনীত গোয়েলের অপসারণের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে! বড় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

RG Kar Hospital Doctor Death: ক্রমশ চাপ বাড়ছে কলকাতা পুলিশ কমিশনার (kolkata police commissioner) বিনীত গোয়েলের (vineet kumar goyal)। আরজি কর ইস্যুতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে এবার জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। আর সেই মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের।

একই সঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, 'আর জি কর মামলায় রাজ্য প্যানেলের আইনজীবী এসেছিলেন সওয়াল করতে। প্রভাব বিস্তার করে ওই প্রিন্সিপাল রাজ্যের আইনজীবীকে তার হয়ে সওয়াল করেন। তাই পুলিশ কমিশনারের মামলায় রাজ্যের আইনজীবী নোটিশ দেবেন'। এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির এহেন বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (RG Kar Hospital Doctor Death)।

Veenit goyal

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত মামলায় এদিন একাধিক পর্যবেক্ষণ উঠে আসে। প্রধান বিচারপতি বলেন, আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে পড়লাম। ওনার জন্য প্যানেলভুক্ত আইনজীবী সওয়াল করেন। তাকে আমরা পরামর্শ দিই আপনার মক্কেলকে ছুটিতে পাঠান। অথচ এই মামলাটিতে রাজ্যের আইনজীবী কেউ নেই? প্রশ্ন তোলে এদিন কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, রাজ্যের আইনজীবী নোটিশ দেওয়ার দায়িত্ব নেবেন।

আগামী ১৮ সেপ্টেম্বর সব মামলাগুলির সঙ্গে এই মামলাটি শোনা হবে। উল্লেখ্য, বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন আগেই একটি মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অভয়ার নাম প্রকাশ্যে এনেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর এই অভিযোগে তাঁকে অপসারণ দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরর অনুমতি চান কলকাতা হাইকোর্টেরই একজন আইনজীবী।

বলে রাখা প্রয়োজন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লাগাতার ২২ ঘন্টা ধর্না চালিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। আন্দোলনের প্রথম চাপের কার্যত মাথা নোয়াতে বাধ্য হন পুলিশ আধিকারিকরা। শেষমেশ খোদ বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তাঁর হাতেই তুলে দিয়ে আসেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। আর এরপরেই একের পর এক মামলা কলকাতা হাইকোর্টে। মামলায় আদালতে কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+