গড়িয়াহাটে টাকা কাণ্ডে হাওয়ালা যোগের ইঙ্গিত, গ্রেফতার গাড়ির মালিক
গতকাল গড়িয়াহাটে একটি গাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ
গড়িয়াহাটে টাকা উদ্ধারের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল গাড়ির চালককে। ধৃত গাড়ির মালিকের নাম নিশীথ রায়। তাঁর বাড়ি বাঙুর অ্যাভিনিউতে বলে জানা গিয়েছে। গড়িয়াহাটে যে ২ জনকে গাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। এই ঘটনায় হাওয়ালা যোগ রয়েছে বলে অনুমান তাঁদের।

গড়িয়াহাটে একটি গাড়ি থেকে গতকাল রাতে বিপুল টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। সেই গাড়ি থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের নাম দুলাল মণ্ডল এবং সুকেশ সারস্বত। গতকাল গাড়ির মালিকের কোনও সন্ধান পাওয়া যায়নি। ধৃত ২ জনরকে জেরা করে অবশেষে গাড়ির মালিকের সন্ধান পায় পুলিশ। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন বাঙুর অ্যাভিনিউতে বাড় হলেও গত ২ মাস তিনি বাড়ি ফেরেননি।সূত্রের খবর শেল কোম্পানির আড়ালে চলত টাকার লেনেদন, গড়িয়াহাটের শপিং মলে ছিল নিশীথের অফিস। অন্তত ২০টি শেল কোম্পানির মালিক ছিলেন নিশীথ।
এই বিপুল পরিমান টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করা হচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের। ধতদের জেরা করে তাঁ রা জানতে পেরেছেন, সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে টাকা পাঠানো হচ্ছিল। গড়িয়াহাটের কাছে একটি শপিং মলের সামনে টাকা হাতবদল করা হত। এর নেপথ্যে পঞ্চায়েত ভোটের কোনও যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
যদিও গাড়ির মালিককে গ্রেফতার করার পর তদন্তকারীরা অনুমান করেছেন এই নিশীথের টাকাই বড়বাজারের ব্যবসায়ীর কাছে যাচ্ছিল। বড়বাজারের কোন ব্যবসায়ীর কাছে সেই টাকা যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছেন। তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের ছক কষছিলেন তদন্তকারীরা।
এর আগে বালিগঞ্জেও বিপুল টাকা উদ্ধার করেছে ইডি। বুধবার রাতে বালিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছেন। এই ঘটনায় কয়লাপাচারের কালো টাকা সাদা করা হয়েছে বলে দাবি ইডির। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে গজরাজ সংস্থার মালিক বিক্রম শাকারিয়াকে। এই ঘটনায় আরও এক ধাবার মালিক মনজিৎ সিং বিত্তার খোজ করছে তদন্তকারীরা। গতকাল ইডি বিবৃতি জারি করে জানিয়েছে যে এই টাকা উদ্ধারের ঘটনায় শাসক দলের মন্ত্রী এবং ভাইয়ের যোগ রয়েছে।












Click it and Unblock the Notifications