Calcutta High Court: CBI তদন্তের আর্জি খারিজ, আনিস হত্যাকাণ্ডের তদন্তে সিটে আস্থা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টে ধাক্কা আনিস খানের পরিবারের। ছেলের মৃত্যুর তদন্ত সিবিআই করুক দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল তাঁর পরিবার। কিন্তু সেই আর্জি মঙ্গলবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিটের উপরেই ভরসা রেখেছে আদালত।
অর্থাৎ আনিস খানের হত্যাকাণ্ডের তদন্তে সরকারের গড়ে দেওয়া সিটই তদন্ত করবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এর আগে নিম্ন আদালতেও আর্জি জানিয়েছিল পরিবার। সেটি খারিজ হয়ে যাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। এবার হাইকোর্টেও খারিজ হয়ে গেল সেই আর্জি।

আনিস হত্যাকাণ্ড নিয়ে একটা সময়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। ছাত্রনেতা আনিসকে হত্যাকাণ্ডের নেপথ্যে শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছিল পরিবার। যদিও প্রথমেই আনিস হত্যাকাণ্ডের তদন্তে সিট গড়ে দেয় সরকার। কিন্তু তাতে সন্তুষ্ট ছিল না তাঁর পরিবার নিম্ন আদালতে সিবিআই তদন্তের আরজি জানিয়েছিলেন তাঁরা।
২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি হাওডায় নিজের বাড়ির ছাদ থেকে রহস্যজনক ভাবে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল ছাত্র নেতা আনিস খানের। রাজ্য সরকার সিট গঠন করে দিলেও তদন্তে পুলিশ প্রভাবিত করতে পারে অভিযোগ ছিল পরিবারের। তারপরেই আনিস খানের পরিবার সিবিআই তদন্তের আর্জি জানায়। নিম্ন আদালতে সেই আর্জি খারিজ হেয় গিয়েছিল। পরে আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।
কিন্তু এবার হাইকোর্টও সেই আর্জি খারিজ করে দেয়। অর্থাৎ সিবিআই নয় আনিস মৃত্যুর তদন্তে সিটের উপরেই আস্থা রেখেছে হাইকোর্টের প্রধানবিচারপতির বেঞ্চ। যদিও এই রায়ে একেবারেই খুশি নয় পরিবার। তাঁরা বারাবার দাবি করেছেন সিট সঠিক তদন্ত করবে না।












Click it and Unblock the Notifications