Calcutta High Court: যত ফোর্স লাগে আনতে হবে, একবালপুরের বেআইনি নির্মাণ ভাঙতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
Calcutta High Court: ফের বেআইনি নির্মাণ ভাঙার পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার দুটি নির্মাণ ভাঙার জন্য কড়া বক্তব্য রেখেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই পথেই হাঁটলেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার এই নির্দেশ তিনি দিয়েছেন।
কলকাতার একবালপুর এলাকায় একটি বেআইনি নির্মাণ হয়েছে। এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। রীতিমতো ধমক দিয়েছেন বিচারপতি। বেআইনি নির্মাণ কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।

অবিলম্বে এই নির্মাণ ভাঙতে হবে। এই কথা জানিয়েছেন বিচারপতি। শুধু তাই নয়, যত ফোর্স লাগে তার ব্যবস্থা করতে হবে। পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে। একবালপুরের ৭৭ নম্বর ওয়ার্ডে ওই বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ।
বালি পুরসভার একটি বেআইনি নির্মাণ ঘিরে কলকাতা আদালতে হাইকোর্টে দীর্ঘদিন মামলা চলছিল। আদালত সেই নির্মাণ ভাঙতে নির্দেশ দিয়েছিল পুরসভাকে। কিন্তু পুরসভা সেই কাজ করে উঠতে পারেনি। বালি পুরসভা সেই কথা জানিয়েছে। পুলিশে সাহায্য না পাওয়ার জন্যই ওই বেআইনি নির্মাণ ভাঙা সম্ভব হয়নি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, পুলিশকে এই বিষয়ে কঠোর হতে হবে। সাত দিনের মধ্যে ওই নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একবালপুরের ক্ষেত্রেও একই বক্তব্য রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। ইকবালপুরে ৭৭ নম্বর ওয়ার্ডের ওই বেআইনি নির্মাণ ভাঙতে হবে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এই নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।
এজন্য ডিসি বন্দরকে প্রয়োজনীয় বাহিনী দিতে হব। এমন নির্দেশ বিচারপতির। বেআইনি নির্মাণ ভাঙার জন্য গেলে বাধার সম্মুখীন হতে হতে পারে কর্মীরা। সে কথা মাথায় রেখেই পর্যাপ্ত বাহিনী রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
গতকাল অন্য একটি মামলায় চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উপস্থিত সকলেই হতবাক করেছে বিচারপতির নিজের বাড়ির প্রসঙ্গে বলা কথা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার এজলাসে বলেন,"নিজের বাড়িও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দেব।" এর আগেও বেআইনি নির্মাণ প্রসঙ্গে বুলডোজার প্রয়োগের কথা বলেছিলেন বিচারপতি।
তিনি আরও বলেছিলেন, "একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। হাওড়ায় আমার নিজের বাড়ি আছে সেটাও যদি বেআইনি হয় তাহলে সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications