কলকাতা পুরসভার প্রশাসক নিয়োগের মামলা খারিজ, স্বস্তিতে রাজ্য সরকার

কলকাতা পুরসভার প্রশাসক নিয়োগের মামলা খারিজ, স্বস্তিতে রাজ্য সরকার

কলকাতা পুরনিগমে রাজ্যের গঠিত প্রশাসক বোর্ড নিয়োগ দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ কলকাতা পৌরনিগমের প্রশাসন বোর্ড চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে কেয়ারটেকার বোর্ডই বহাল রাখল।

কলকাতা পুরসভার প্রশাসক নিয়োগের মামলা খারিজ

প্রশাসক নিয়োগের জন্য কোন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলেও ডিভিশন বেঞ্চে দিনে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতার অরবিন্দু সরণির বাসিন্দা শরৎ কুমার সিং। মামলায় তার আইনজীবী বিকাশ সিংয়ের দাবি ছিল, কলকাতা পৌরনিগমের প্রশাসক বসানো তা আইন বিরুদ্ধ।

তাছাড়াও প্রশাসক বোর্ড বসানোর বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাও আইন মেনে হয়নি হয়নি বলে দাবি আইনজীবীর। এবং ৬ মে রাজ্যের যে দফতরর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই দফতরেরই নিযুক্ত প্রশাসক ফিরহাদ হাকিম। একজন পৌর মন্ত্রী কিভাবে নিজেকে নিজে পৌরনিগমের প্রশাসক হিসেবে নিয়োগ হতে পারে ? তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। তবে এর পরিপ্রেক্ষিতে করোনা পরিস্থিতিকেই খাড়া করেন রাজ্যের কৌঁসুলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+