কলেজের শিক্ষক বদলি, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

এক কলেজের শিক্ষক বদলিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী।

এক কলেজের শিক্ষক বদলিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। মামলাকারীর আইনজীবীরা জানান, গত মাসে করিমপুর পান্নাদেবী কলেজের শিক্ষক ভাস্কর কুমার সরকারের বদলির বিজ্ঞপ্তি জারি হয়। এরপর রাজ্যের আনা বেসরকারি কলেজগুলোর শিক্ষকদের বদলির আইনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তার দাবি, এই আইন অসাংবিধানিক। রাজ্য অন্যায় হবে এই আইন লাগু করতে পারে না।

কলেজের শিক্ষক বদলি, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

আইনজীবীরা আরো জানান, এর আগে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের আরো দুই শিক্ষককে একইভাবে বদলি করা হয় তারাও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। এই মামলাতেও অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে হাইকোর্টের। এই সবকটি মামলা একসঙ্গে শুনবে আদলত।
উল্লেখ্য, বেসরকারি কলেজের শিক্ষকদের বদলির অধিকার রাজ্যের হাতে রাখার জন্য ২০১৭ সালে রাজ্য সরকার একটি আইন পাস করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+