ফিল্মি কায়দায় মল্লিকবাজারে ব্যবসায়ীকে গুলি করে খুন, তদন্তে কলকাতা পুলিশ

কলকাতা, ১১ জুন : কলকাতার মল্লিকবাজার এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃত ব্যবসায়ীর নাম নূর মহম্মদ। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। বলিউডের জনপ্রিয় সিনেমা 'গুলাম'-এ আমির খান তাঁর বন্ধুকে বাড়ি থেকে রাতে ডেকে নিয়ে গিয়েছিলেন। পেশায় সমাজকর্মী সেই তরুণ কিছু না ভেবেই আমিরের কথায় বাড়ি থেকে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হন। অনেকটা সেভাবেই নিজের এক অংশীদারের ফোন পেয়ে শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান নূর মহম্মদ।

ফিল্মি কায়দায় মল্লিকবাজারে ব্যবসায়ীকে গুলি করে খুন

এরপর আর তিনি বাড়ি ফেরেননি। মল্লিকবাজার মোড়ের কাছে আসতেই কয়েকজন দুষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘাড়ে ও পেটে গুলি লাগা অবস্থায় নূর মহম্মদকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ী সিন্ডিকেট ও পার্কিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। খুনের পিছনে ব্যবসায়িক নাকি ব্যক্তিগত কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অংশীদারকেও। ঘটনায় এখনও ২জনকে ধরেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+