ভরদুপুরে দমদম মেট্রো স্টেশনে চলল গুলি! আহত ২ জন ভর্তি হাসপাতালে

ভর দুপুরে দমদম মেট্রোস্টেশনের টিকিট কাউন্টারের সামনে চলল গুলি। এই গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভর দুপুরে দমদম মেট্রোস্টেশনের টিকিট কাউন্টারের সামনে চলল গুলি। এই গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরপিএফ কর্মীর এসএলআর থেকে গুলি ছিটকে বেরিয়ে আসে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও আরপিএফ।

ভরদুপুরে দমদম মেট্রো স্টেশনে চলল গুলি! আহত ২ জন ভর্তি হাসপাতালে

শুক্রবার দুপুর। অন্যদিনের মতোই দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। সূত্রের খবর অনুযায়ী সেই সময় আরপিএফ কর্মীদের ডিউটি বদল হচ্ছিল। এই সময়ই গুলি ছিটকে বেরিয়ে আসে। আরপিএফ কর্মীরা জানিয়েছেন, এসএলআর টি হাত থেকে পড়ে যায় এবং বক্সে কোনও ভাবে হাত লেগে যায়। দুটি গুলি বেরিয়ে দেওয়ালে লেগে প্রতিফলিত হয়ে দুই যাত্রীর গায়ে গিয়ে লাগে।

গুলির শব্দে দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে ঘটনাস্থলে যান অন্য পুলিশকর্মী ও আরপিএফের আধিকারিকরা। আহত এক পুরুষ ও এক মহিলাকে আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

ঠিক কী ভাবে এসএলআর-এর হাতবদল হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে প্রত্যক্ষদর্শীদেরও খোঁজ করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+