হকার উচ্ছেদে কলকাতার রাস্তায় বুলডোজার, নিউটাউনে বিক্ষোভের মুখে পুলিশ
বেআইনিভাবে রাস্তা দখল করে থাকা হকার উচ্ছেদ অভিযান চলল বুধবারও। কলকাতা, নিউটাউন সহ রাজ্যের বিভিন্ন জায়গাতেই এদিন উচ্ছেদ অভিযান চলে। বহু জায়গাতেই দোকানের বাড়তি ভেঙে দেওয়া হয়েছে। রীতিমতো সাধারণ মানুষ ছোট ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
কলকাতার রাস্তায় রীতিমতো বুলডোজার নিয়ে অভিযান চালাল পুলিশ। বুলডোজারের ঘায়ে বেআইনি দোকান ভাঙা পড়ল। বুলডোজার নিয়ে গেল ভাঙা দোকানের অংশ। দোকানদার হাহাকার করতে শুরু করেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও কিছুই কানে তোলা হয়নি।

এদিন সকালের পরেই অভিযান শুরু করেছিল পুলিশ। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে বিশাল বাহিনী গিয়ে পৌঁছায়। বিভিন্ন দোকান গজিয়ে উঠেছিল নিয়মনীতি না মেনে। সেগুলি ভেঙে দেওয়া হয়। বহু দোকানের মাপ ঠিকঠাক রয়েছে কী না। তাও দেখা হয়। যদুবাবুর বাজার এলাকাতেও অভিযান চলে। বুধবার ১০ টা নাগাদ ভবানীপুর থানা যদুবাবু বাজারে বেআইনি ভাবে দখল করা ফুটপাথ পুনরুদ্ধার অভিযানে নামে।
নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দোকান ভাঙতে পুলিশকে বাধা দোকান মালিকদের। পুলিশের সঙ্গে দোকানদারদের বচসা হয়। কোল ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী যায়। ঘটনাস্থলে ডিসি নিউটাউন মানব সিংলা এবং নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষ যান। পুলিশের তরফে মাইকিং করা হয়।
ফুটপাতের উপর অবৈধ দোকান হওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের পরেই নড়েচড়ে বসল বিধাননগর পুলিশ। বুধবার দুপুরে নিউটাউন কোল ভবন সংলগ্ন ফুটপাতের উপর অবৈধ দোকানগুলোকে ভেঙে ফেলা হয়। এনকেডিএ কর্তৃপক্ষ এবং নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে এই অভিযান চলছে।
শুধু কলকাতাই নয়। রাজ্য জুড়ে অবৈধ ভাবে বসা হকারদের সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর, কোচবিহার সহ একাধিক শহরে অভিযান শুরু হওয়ার কথা। একাধিক জায়গায় অভিযান শুরু হয়ে গিয়েছে। মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,ফুটপাতের উপর অবৈধ দোকান রয়েছে। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।












Click it and Unblock the Notifications