শহরে বড় বিপর্যয়, পাথুরিয়াঘাটায় বিপজ্জনক বাড়ি ভেঙে মহিলার মৃত্যু, ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম
সকালেই কলকাতা শহরে বড় বিপর্যয়। পাথুরিয়াঘাটায় বাড়ি ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু। বাড়িটিকে আগেই বিপজজ্জনক বাড়ি বলে ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। তারপরেও তাতে অনেকে বাস করতেন। বর্ষার বৃষ্টিতে সেটি আরও দুর্বল হয়ে পড়েছিল।
তারপরেও বাড়িটি ছেড়ে যেতে চাননি বাসিন্দারা। বাড়িিট হঠাৎই সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাড়ির বাসিন্দা এক মহিলার। পাঁচতলা বাড়িটির ভেঙে পড়ায় অনেকেই আটকে পড়েছিলেন সেখানে। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বাড়িটির মধ্যে গতকাল রাতে এক দম্পতি এবং এক কিশোর আটকে পড়েছিলেন। খবর পেয়ে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারীকরা সেখানে যান। প্রায় চার ঘণ্টা ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন দম্পতি। উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান মহিলা।
স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন বাড়িকে অনেক আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। বাড়ির মালিককে বারবার জানানোর পরেও বাড়িটি খালি করা হয়নি। স্থানীয়রা জানিয়েছেন বাড়িতে যারা বসবাস করতেন তাদের অবস্থা তেমন স্বচ্ছল ছিল না। সেকারণে সেই বাড়িটি বিপজ্জন জেনেও কেউ উঠতে চাইছিলেন না।

তারপরেই এই দুর্ঘটনা ঘটে। মেয়র ফিরহাদ হাকিম সকালে ঘটনাস্থলে যান। বাড়িটি পরিদর্শন করেন তিনি। তিনি সাংবাদিকদের জানিয়েছেন বাড়ির উপরে কাউকে থাকতে দেওয়া হবে না। বাড়ির ভাড়াটেদের অস্থায়ী থাকার জায়গা করে দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে। তারপরে বাড়িওয়ালাকে ডেকে বাড়িটি পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হবে।












Click it and Unblock the Notifications