'চাকরিহারাদের দাবিগুলির সঙ্গে কোনও মৌলিক বিরোধ নেই, জানিয়ে ব্রাত্য বললেন, 'স্কুলে ফিরুন। ক্লাস নিন'
SSC Job Loss Teachers' Protest: চাকরিহারাদের দাবিগুলির সঙ্গে কোনও মৌলিক বিরোধ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। ফলে আইনি পরামর্শ ছাড়া কিছু করা যাবে না। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী বাত্য বসু (Bratya Basu) । আজ শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠকে বসেন তিনি (Minister for Education of West Bengal) । প্রায় তিন ঘন্টা ধরে চলে বৈঠকে। যেখানে মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে সেই কথা ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই চেষ্টা চলছে। এমনকী মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এদিনের এই বৈঠক (SSC Job Loss Teachers' Protest) ।

ব্রাত্য বলেন, চাকরিহারাদের দাবিগুলির সঙ্গে কোনও মৌলিক বিরোধ নেই। আইনি পরামর্শ মেনেই সব কাজ করা হচ্ছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হবে বলেও জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
SSC Job Loss Teachers' Protest: দু'সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ
এই প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী ২১ তারিখ অর্থাৎ সোমবারের মধ্যে CBI এর দেওয়া মিরোর ইমেজ ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
পাশাপাশি যোগ্যদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। সেটাও ওয়েবসাইটে আপলোড করা হবে। এই বিষয়ে বিরোধীরা যাতে রাজনীতি না করেন সেই আবেদন জানান শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বেশ কিছু। ফলে সমস্ত পদক্ষেপ করার আগে ভাবনা চিন্তা। আইনি পরামর্শ মেনেই করা হচ্ছে বলে দাবি। ফলে আর কয়েকটা দিন আর ধরজ্য করার আবেদন রাখেন।
SSC Job Loss Teachers' Protest: স্কুলে ফেরার আবেদন
এদিন ফের একবার চাকরিহারা শিক্ষকদের স্কুলে ফেরার আবেদন করেন শিক্ষামন্ত্রী। বলেন, চাকরিহারাদের স্কুলে ফিরতে এবং ক্লাস নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। ফলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন না করার আবেদন করেন ব্রাত্য বসু। তাঁর কথায়, স্কুলে ফিরুন। ক্লাস নিন। সামাজিক যোগ্যতার মূল্যবান একটা নির্ণয় এর মাধ্যমে হয়। যদিও এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ চাকরি প্রার্থীরা। তাঁদের কথায়, আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগে একটা আশার আলো তৈরি হোক এরপরেই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত বলেও এদিন স্পষ্ট করেছেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications