‌বইমেলার প্রথম দিনেই রেকর্ড বিক্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই

শুরু হয়ে গিয়েছে ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আর প্রথমদিনেই বাজিমাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর লেখা বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ১৩টি বই লিখেছেন এ বছরের বইমেলার জন্য। যার মধ্যে ছ’‌টি বাংলা, ছ’‌টি ইংরেজিতে ও একটি উর্দুতে। বইমেলার উদ্বোধনের দিনই এই ১৩টি বই প্রকাশিত হয়।

১৩টি বইয়ের মধ্য জনপ্রিয় সিএএ নিয়ে লেখা বইটি

১৩টি বইয়ের মধ্য জনপ্রিয় সিএএ নিয়ে লেখা বইটি

তবে এই ১৩টি বইয়ের মধ্যে পাঠকরা সবচেয়ে বেশি যে বইটির প্রতি আগ্রহ দেখিয়েছেন সেটি হল, ‘‌হোয়াই উই আর সেয়িং নো সিএএ নো এনআরসি নো এনপিআর'‌। বইমেলায় ঘুরতে আসা এক স্কুল শিক্ষক ও বইপ্রেমী নিশাত তব্বাসুম বলেন, ‘‌সাধারণ মানুষের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বইটি লিখেছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের মতো কড়া আইন সম্পর্কে বিস্তারিত তথ্য, মা সাধারণের জানা দরকার তা এই বইতে রয়েছে। এই সিএএ-এর মাধ্যমেই মোদী সরকার ধর্মের ভিত্তিতে নাগরিকদের বিভক্ত করতে চাইছে। মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে সাহসী পদক্ষেপ গ্রহণ করে সিএএ-এর ফলাফল সম্পর্কে মানুষকে জানিয়েছে। তিনি যেটা বলেন সেটা করেন। রাজ্যে সিএএ যাতে বাস্তবায়িত না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ মুখ্যমন্ত্রী এবং তা শীঘ্রই প্রত্যাহার করে নিতে কেন্দ্রকে চাপও দিচ্ছেন তিনি।'

জাগো বাংলায় পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর সব বই

জাগো বাংলায় পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর সব বই

এটি উল্লেখ্য যে মঙ্গলবার থেকে শুরু হওয়া বইমেলায় তাঁর ১৩ টি বই প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রকাশনা সংখ্যা ১০১ টিতে পৌঁছেছে। করুণাময়ীর সেন্ট্রাল পার্কে চলা বইমেলার জাগো বাংলা স্টলে মুখ্যমন্ত্রীর সব বই পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কবিতা বিতান বইটিতে রয়েছে ৯৪৬টি বাংলা কবিতা যা লিখেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। কবিতার পাশাপাশি রয়েছে তাঁর আঁকা ছবি ও তাঁর লেখা গানও।

১৩টি বইও সাফল্য পাবে, আশা গিল্ডের

১৩টি বইও সাফল্য পাবে, আশা গিল্ডের

প্রযুক্তি শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, ‘‌২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা যা শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এই কদিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব বই বিক্রি হয়ে যাবে।'‌ দু'‌টি প্রকাশনি সংস্থা মুখ্যমন্ত্রীর সব বই প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য সব কাজগুলির মতোই তাঁর এই ১৩টি বইও দারুণভাবে সাফল্য পাবে বলে আশা গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জির। তিনি জানান, গত বছর বইমেলাতে ২.‌৪ মিলিয়ন মানুষ বইমেলাতে এসেছিলেন এবং ২২ কোটি বই বিক্রি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+