Bomb Threat At Airport: কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানে বোমা রাখার হুমকি, তল্লাশি জারি বিমানবন্দরে
Bomb Threat At Airport: ফের হুমকি বার্তা কলকাতা বিমানবন্দরে। গত মাসেই বার তিনেক কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল।
আজ আবার একই কাণ্ড। এবার বিমানে বোমা রাখা আছে বলে বার্তা আসতেই জোরদার তল্লাশি শুরু হয়েছে দমদমের নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে।

আবারও বিমানে বোমা রাখা আছে বলে হুমকি। এবার হুমকি বার্তা এয়ারপোর্ট ম্যানেজারের কাছে। কলকাতা থেকে চেন্নাইগামী বিমানে বোমা রাখা আছে বলে হুমকি এয়ারপোর্ট ম্যানেজারের কাছে।
এয়ারপোর্ট ম্যানেজারের কাছে প্রথম হুমকি বার্তাটি আসে। বলা হয়, কলকাতা বিমানবন্দরে কলকাতা থেকে চেন্নাইগামী বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর 6E892 বিমানে বোমা রাখা আছে। বিমানটি যখন রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই এই বার্তা আসে।
তৎক্ষণাৎ বিমানটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় এটিসির সঙ্গে যোগাযোগ করে। এরপরে সমস্ত যাত্রীদের নামিয়ে আনা হয়। বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে নিয়ে গিয়ে রাখা হয়। তারপর বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব থাকা সিআইএসএফের বম্ব স্কোয়াড-সহ দমকল আধিকারিকরা বিমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
পাশাপাশি এই হুমকি কোথা থেকে এলো তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা নিয়ে বিমানবন্দরে উচ্চপর্যায়ের একটি বৈঠক চলছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে হুমকি বার্তা নজরে এসেছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের।
সাতটি বিমানে বোমা রাখার হুমকি বার্তা দেওয়া হয়েছিল সেবার। তার মধ্যে ৫টি ছিল ইন্ডিগোর, ২টি ভিস্তারার বিমান। যদিও বোমা মেলেনি। বোমা সংক্রান্ত হুমকি পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির তরফে বলা হয়েছিল, আতঙ্ক না ছড়াতে। অক্টোবর মাসে ১৫ দিনের মধ্যে ৪১০টি বিমানে বোমা রাখার হুমকি বার্তা মেলে বলেও জানা গিয়েঠিল।
এ ছাড়া অক্টোবরের ২১ থেকে ২৩ তারিখ টানা তিনদিন কলকাতা বিমানবন্দরের বিমানে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল। তার মধ্যে ইন্ডিগোর বিমান ছিল। আজ ফের ইন্ডিগোর বিমানেই বোমা রাখার হুমকি বার্তা এলো।












Click it and Unblock the Notifications