মমতার রাজ্যে মাঝ গঙ্গায় নৌকা ডুবিতে এক মহিলার মৃত্যু, প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন
বৃহস্পতিবার দুপুরে মাঝ গঙ্গায় নৌকা ডুবি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী প্রাণে বেঁচে গিয়েছেন আটজন।
বৃহস্পতিবার দুপুরে মাঝ গঙ্গায় নৌকা ডুবি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী প্রাণে বেঁচে গিয়েছেন আটজন।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গারুলিয়া থেকে সব্জি বোঝাই করে নৌকাটি যাচ্ছিল হুগলির ভদ্রেশ্বরের তেলেনিঘাটে। মাঝগঙ্গায় নৌকায় হঠাৎই জল ঢুকতে শুরু করে। নৌকাটি তেলেনিঘাটের দিকে কিছুটা এগিয়েও যায়। নৌকা থাকা পুরুষ ও মহিলা সমেত নয়জনই সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। আটজনকে স্বাভাবিক ভাবে উদ্ধার করা গেলেও। এক মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তেলেনিঘাটের কাছে থাকা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
কেনই বা মাত্রাতিরিক্ত সবজি বোঝাই করা হয়েছিল, প্রতিদিন এইভাবেই সবজি বোঝাই করে যাতায়াত করা হয় কিনা, সব বিষয়ই খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনা ও হুগলির জেলা প্রশাসন।












Click it and Unblock the Notifications