বিজেপির বাইক মিছিল ঘিরে উত্তেজনা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জোড়াবাগান
তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জোড়াবাগান। ঘটনায় বিজেপির বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে দাবি বিজেপির। পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও।
তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জোড়াবাগান। ঘটনায় বিজেপির বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে দাবি বিজেপির। পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও।

রণক্ষেত্র জোড়াবাগানের পাথুরিয়াঘাটা স্ট্রিট। বিজেপির যুব মোর্চার প্রতিরোধ সংকল্প অভিযানের জন্য প্রস্তুতি চলছিল। বিজেপির সদর দফতর থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল শুক্রবার সকালে। সেই জন্য পাথুরিয়াগাটার বিনানি ভবনে ছিলেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা কর্মী-সমর্থকরা। বিজেপির তরফে অভিযোগ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযানে বাধা দিতে পথে নামে তৃণমূল। সারা রাত বিনানি ভবন ঘিরে রাখা হয়। ঘিরে রেখেছিল ৩০ থেকে ৪০ জন তৃণমূলী গুণ্ডা। এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা দেবজিত সরকার। সকালে বিনানি ভবন থেকে বেরোতে গেলেই বিজেপি যুব মোর্চার কর্মীদের ব্যাপক মারধর করা হয়। বাড়ির সামনে থাকা চেয়ার ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। ইতিমধ্যেই তাদের চারকর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি বিজেপি। স্থানীয় বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের অভিযোগ তাঁর ওপরেও হামলা হয়েছে। পুলিশের সামনে হামলা হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির।
বেশ কিছু দোকান, বাড়ি, গাড়িতে হামলা চালানো হয়। চলে ব্যাপক ভাঙচুর।
পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও। মাতাল বিজেপি কর্মী-সমর্থকরা স্থানীয় মহিলাদের কটুক্তি করে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপিই প্রথম হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল।
স্থানীয় তৃণমূল বিধায়ক স্মিতা বক্সি তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল স্বামী বিবেকানন্দর জন্মদিনের দিন হামলা করতে পারে না বলে দাবি করেছেন তিনি। বিজেপির সমর্থকরা নিজেই গণ্ডগোল পাকিয়েছে বলে অভিযোগ করেছেন স্মিতা বক্সি। গণ্ডগোল পাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করা হচ্ছে। এমনটাই অভিযোগ তাঁর।












Click it and Unblock the Notifications