দিলীপ ঘোষ এখন ওয়াই ক্যাটাগরির আওতায়, লোকসভা ভোটের আগে সাবধানী কেন্দ্র

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তিনি এবার থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তিনি এবার থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। আগে সর্বক্ষণ একজন করে পুলিশকর্মী থাকত তাঁর সঙ্গে এখন থেকে পাঁচজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন বিজেপি রাজ্য সভাপতির নিরাপত্তায়।

দিলীপ ঘোষের বাড়িতে চারজন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকতেন। তা দ্বিগুণ করা সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর বাইরে বেরোলে বা কোনও সভায় গেলে তাঁর সঙ্গে সর্বক্ষণ পাঁচজন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন। গোয়েন্দা রিপোর্ট মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিজেপির তরফে।

বিজেপি রাজ্য সভাপতি এখন ওয়াই ক্যাটাগরির আওতায়

দিলীপ ঘোষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল রাজ্য বিজেপি। সেই মর্মে মাস ছয়েক আগেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তারপর পঞ্চায়েত ভোটের আবগহে রাজ্য বিজেপি সভাপতির উপর আক্রমণ হতে পারে বলে আশঙ্কা ছিল। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ। তার আগে পাহাড়ে ও হুগলির এক অনুষ্ঠানেও তিনি নিগৃহীত হয়েছিলেন।

সমস্ত তথ্য ও গোয়েন্দা রিপোর্ট খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজেপি রাজ্য সভাপতির নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দিলীপবাবু এতদিন দুজন সরকারি নিরাপত্তাকর্মী পেতেন। তাঁদের মধ্যে একজন সশস্ত্র এবং অন্যজন সাধারণ রক্ষী। বর্তমান পরিস্থিতি বিচার করে তাঁর নিরাপত্তা এক লাফে ওয়াই ক্যাটাগরিতে রূপান্তরিত করা হল।

রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি রাজ্য সভাপতি পঞ্চায়েত ভোটের প্রাক্কাল থেকেই শাসক তৃণমূলের মোকাবিলায় মারের বদলা মার ফর্মুলা প্রয়োগের বার্তা দিয়েছে। এইসব কারণে তৃণমূলের টার্গেট হয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি হেমতাবাদের এক সভায় প্রকাশ্যেই বলেছেন, বদলা ফদলা বুঝি না, ক্ষমতায় এলে বদলা হবে।

লোকসভার আগে রাজনৈতিক পরিস্থিতি যে কোনও মুহূর্তে আরও ভয়ানক হতে পারে। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দিলীপ ঘোষকে নিগ্রহ করা হয়। সেই ঘটনায় পুলিশ দিলীপবাবুকে সেফ জোনে নিয়ে গেলেও ২৫-৩০টি গাড়ি ভাঙচুর হয়। উত্তেজনা ছড়ায়। এরপরই কেন্দ্রীয় বাহিনী আর কালক্ষেপ না করে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় দিলীপ ঘোষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+