বুথের লড়াই গড়াবে শ্মশানে! পঞ্চায়েত-যুদ্ধে দিলীপের কড়া হুঁশিয়ারি তৃণমূলকে

‘বুথের মধ্যেই শেষ হয়ে যাবে না পঞ্চায়েতের লড়াই। বুথের এই লড়াই আমরা শ্মশান পর্যন্ত টেনে নিয়ে যাব। বুথের পর শ্মশান পর্যন্ত লড়াইটা আমাদের বুঝে নিতে হবে।’

পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শিবির থেকে তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বুথের মধ্যেই শেষ হয়ে যাবে না পঞ্চায়েতের লড়াই। বুথের এই লড়াই আমরা শ্মশান পর্যন্ত টেনে নিয়ে যাব। বুথের পর শ্মশান পর্যন্ত লড়াইটা আমাদের বুঝে নিতে হবে।'

বুথের লড়াই গড়াবে শ্মশানে! পঞ্চায়েত-যুদ্ধে দিলীপের কড়া হুঁশিয়ারি তৃণমূলকে

বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যে উসকানির গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'দিলীপবাবুর এই ধরনের উসকানিমূলক মন্তব্যই প্রমাণ করে দিচ্ছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে কারা। দাঙ্গার কথা একজন বিজেপি সভাপতির মুখে, তা গণতন্ত্রের পক্ষে নিন্দনীয়। একজন সমাজবিরোধীও এমন কথা বলে না।'

শনিবার ভবানীপুর ন্যাশনাল লাইব্রেরির প্রেক্ষাগৃহে বিজেপির পঞ্চায়েত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় বার্তা দেন। তিনি বলেন, 'পাঁচ বছর আগে আমরা পঞ্চায়েত নির্বাচনে যখন লড়েছিলাম, তখন আমাদের শক্তি ছিল সীমিত। এখন আমরা রাজ্যের দ্বিতীয় শক্তি।'

তাঁর কথায়, 'দ্বিতীয় শক্তি হয়ে থেমে থাকলে হবে না। আমাদের রাজ্যের প্রথম শক্তি হয়ে উঠতে হবে। আর সেজন্য দরকার নির্বাচনে জেতা। সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের। মানুষ আমাদের ভোট দিয়েছে। তাঁদের শক্তিতে আমরা দ্বিতীয় শক্তি হয়ে উঠেছি। তাহলে প্রথম কেন হতে পারব না। এ জন্য আমাদের তৃণমূলের সন্ত্রাস রুখতে হবে।'

দিলীপবাবু আরও বলেন, 'বুথের লড়াই বুথ পর্যন্ত শেষ করে দিলে হবে না। এই লড়াইকে আমাদের টেনে নিয়ে যেতে হবে শ্মশান পর্যন্ত। নিরাপত্তা থাকবে বুথ পর্যন্ত। তারপর আমাদের বুঝে নিতে হবে। এদিন তিনি হুঙ্কার ছাড়েন, যার দম আছে সে বিজেপি করবে, সে জিতবে। মনে সন্দেহ রাখার কোনও দরকার নেই। আমি নিজে জয়ের ব্যাপারে আশাবাদী। তার কারণ, কেন্দ্রীয় নেতারা আমার পাশে রয়েছেন। সারা দেশের বিজেপি কর্মীরা আমাদের সঙ্গে রয়েছে।'

তাঁর কথায়, 'প্রতি বুথে প্রার্থী দেওয়াটা আমাদের প্রাথমিক কাজ। তারপর লড়াই শেষপর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। ভোট লুঠের পরিস্থিতি রুখে জেতার জন্য লড়াই চালাতে হবে। মনে রাখতে হবে, প্রশাসন আমাদের কোনও সাহায্য করবে না। প্রশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েই জয় ছিনিয়ে আনতে হবে। সেইমতোই কোমর বাঁধতে হবে পঞ্চায়েত ভোটের জন্য।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+