সকলে কাটমানির অভিযোগ এবার সরাসরি মমতাকেই জানাবে! বিজেপিকে নকলের অভিযোগ জয়প্রকাশের
তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো প্রকল্প নিয়ে একদিকে যেমন নেত্রী কটাক্ষ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, অন্যদিকে বিষয়টিনিয়ে বিজেপিকে নকল করার অভিযোগ করলেন তিনি।
তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো প্রকল্প নিয়ে একদিকে যেমন নেত্রী কটাক্ষ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, অন্যদিকে বিষয়টি নিয়ে বিজেপিকে নকল করার অভিযোগ করলেন তিনি। কটাক্ষ করে তিনি বলেন, গ্রামে তৃণমূলের ঝান্ডা ধরার কেউ নেই, তাই এই নতুন ভাবনা।

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নজরুল মঞ্চে 'দিদিকে বলো' কর্মসূচির সূচনা করেছিলেন। এর মাধ্যমে ফোন বা ওয়েবসাইটের মাধ্যমে কোনও অভিযোগ কিংবা পরামর্শ দেওয়া যাবে তৃণমূল নেত্রীকে। এরমাধ্যমে জনসংযোগ আরও বাড়বে বলেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এই কর্মসূচি নিয়ে বিরোধীদের তরফে কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, গ্রামে গ্রামে তৃণমূলের ঝাণ্ডা ধরার লোক নেই। তাই এই নতুন ভাবনা। তিনি আরও বলেন, যেসব জন প্রতিনিধি রয়েছেন, তাঁরা কতদিন তৃণমূলে থাকবেন, তা নিয়েও প্রশ্ন চিহ্ন রয়েছে।
জয়প্রকাশ মজুমদারের দাবি, এই কর্মসূচির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নকল করছেন। একই তথা বলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, তৃণমূল নেত্রী কপি পেস্ট করেই চলছেন। কর্মসূচি নিয়ে জয়প্রকাশ মজুমদার আরও বলেন, মানুষের সুবিধা হল, দিদির সঙ্গে তাঁরা কাটমানি নিয়ে কথা বলতে পারবেন।












Click it and Unblock the Notifications