রাজ্যপালকে গো ব্যাক স্লোগান, শেম শেম বলেও বিক্ষোভ! সংবিধানের অবমাননা বললেন ফিরহাদ

বঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়কদের নজিরবিহীন বিক্ষোভ! আজ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলায় বাজেট অধিবেশন। সেই মতো এদিন শুরুতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় আসেন।

বঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়কদের নজিরবিহীন বিক্ষোভ! আজ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলায় বাজেট অধিবেশন। সেই মতো এদিন শুরুতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় আসেন। আর তাঁর বক্তব্য শুরু করতেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

একেবারে ভাষণের কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এমনকি রাজ্যপাল বের হওয়ার সময়েও তাঁকে শেম শেম শ্লোগান দেওয়া হয় বলে খবর।

গো ব্যাক শ্লোগান দেওয়া হয়

গো ব্যাক শ্লোগান দেওয়া হয়

রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বাজেট ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে কথা বলার সঙ্গে সঙ্গেই তুমুল চিৎকার করতে শুরু করেন বিজেপি বিধায়করা। চোর ধরো জেল ভরো শ্লোগান তুলতে থাকেন তাঁরা। এমনকি জয় শ্রী রাম শ্লোগানও বিজেপি বিধায়করা দেন। প্রায় ২০ মিনিট ধরে বিধানসভার ভিতরে বিক্ষোভ দেখানোর পরে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। সেখানেই লাগাতার শ্লোগান দিতে থাকেন বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে ওই বিক্ষোভ। এমনকি রাজ্যপাল বেরিয়ে যাওয়ার সময়ে তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বলা হয় শেম শেম। এমনকি রাজ্যপাল গদি ছাড়ো বলেও শ্লোগান শুভেন্দু অধিকারী দেন বলে জানা যায়।

 শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

তবে বিজেপি বিধায়কদের এহেন বিক্ষোভ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। তবে এই প্রসঙ্গে বিজেপি বিধায়কদের দাবি, মিথ্যা ভাষণ দিয়েছেন রাজ্যপাল। এমনকি রাজ্যের সাম্প্রতিক ইস্যুগুলিকে বলা হয়নি বলেই দাবি বিধায়কদের। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে মিথ্যা ভাষণ যেভাবে রাজ্যপাল দিলেন আমরা সেটা প্রতিবাদ করলাম। তবে রাজ্যপালকে ব্যক্তিগত অসম্মান নয়। রাজ্যপাল ভাষণে মুখ্যমন্ত্রী'র প্রশস্তি করছেন ভাষণে তখন আমরা প্রতিবাদ করি। ভিতরে ২০মিনিট প্রতিবাদ করি। তারপর বাইরে প্রতিবাদ বলে জানান বিজেপি বিধায়ক।

 তীব্র নিন্দা করেছেন ফিরহাদ হাকিম।

তীব্র নিন্দা করেছেন ফিরহাদ হাকিম।

অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজেপি বিধায়কদের শেম শেম শ্লোগানের তীব্র নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, সংবিধানের রীতি ভেঙে একটা নোংরামি হল। যা বাংলার ইতিহাসে নজিরবিহীন বলে দাবি রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, ওরা সংবিধান মানে না বলেও দাবি তাঁর। এক্ষেত্রে বিরোধী দলনেতা এবং বিজেপি সংবিধানের অবমাননা করল বলেও মন্তব্য ফিরহাদ হাকিমের। অন্যদিকে এই ধরণের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত। তাঁর মতে, রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। তাঁকে শেম শেম বলা খুবই খারাপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+