কেন্দ্রের টাকার হিসেব নেই, দেয়নি ইউটিলাইজেশন সার্টিফিকেটও! ১০০ দিনের কাজের টাকা নিয়ে তৃণমূলকে জবাব নাড্ডার

কেন্দ্রের মোদী (Narendra Modi) সরকার রাজ্যকে ১০০ দিনের কাজের (100 days work) টাকা বকেয়া রেখেছে। যা নিয়ে দলের কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কলকাতায় এস

কেন্দ্রের মোদী (Narendra Modi) সরকার রাজ্যকে ১০০ দিনের কাজের (100 days work) টাকা বকেয়া রেখেছে। যা নিয়ে দলের কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কলকাতায় এসে দলের কার্যনির্বাহী সমিতির বৈঠকে জবাব দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বছরের পর বছর ধরে এই প্রকল্পের টাকা হিসেব দেয়নি রাজ্য সরকার। বিষয়টি নিয়ে তিনি দলের কর্মীদের রাস্তায় নেমে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

১০০ দিনের কাজ নিয়ে জবাব

১০০ দিনের কাজ নিয়ে জবাব

এদিন জেপি নাড্ডা ন্যাশনাল লাইব্রেরিতে দলের কর্মসূচিতে বলেন, কলকাতার আসার পর থেকেই সাংবাদিকরা প্রশ্ন করছেন, কেন্দ্র কেন ১০০ জিনের কাজের টাকা দিচ্ছে না। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন এইসব প্রশ্নের জবাব তিনি সাধারণভাবে দেন না। এরপরেই তিনি বলেন, জিত ভি তুমহারা, ঔক পটভি তুমহারা, এ কেমন রাজনীতি। তিনি অভিযোগ করেন, ৩ বছর ধরে ১০০ দিনের কাজের টাকার হিসেবই দেয়নি রাজ্য সরকার। তিনি দাবি করেন, তদন্তে দেখা গিয়েছে ৩২৭ লক্ষ টাকার পেমেন্ট করা হয়নি। এইভাবে কি ১০০ দিনের টাকা দেওয়া যায়, এই ভাবেই কি রাজ্য চলবে, এ কীরকমের শাসন, প্রশ্ন করেন তিনি।

আয়কর দিচ্ছেন না ১০ বছর

আয়কর দিচ্ছেন না ১০ বছর

এদিন জেপি নাড্ডা আরও বলেন, এক নেতা গত ১০ বছর ধরে আয়কর দিচ্ছেন না। তাঁকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছেন, ভুলে গিয়েছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের টাকার হিসেব দেননি ৩ বছর। তিনি কি হিসেব দিতে ভুলে গিয়েছেন? কিন্তু তিনিই আবার টাকা দেওয়া হচ্ছে না বলে চিৎকার করছেন। টাকা কোথা থেকে আসবে, প্রশ্ন করেন জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি দলের কর্মীদের কাছে প্রশ্ন করে বিনা হিসেবে কি টাকা দেওয়া ঠিক হবে? এরকম বেআইনি কাজ যে তকে তাঁকে কি ক্ষমতায় রাখা উচিত? এইসব কথাই মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক উপায়ে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করুন

গণতান্ত্রিক উপায়ে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করুন

বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, গণতান্ত্রিক উপায়ে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করুন। তিনি বলেন, রাষ্ট্রপতি শাসন নয়, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজন সংগঠন। তার জন্য মানুষের কাছে যেতে হবে।

মমতার নির্দেশে পথে তৃণমূল

মমতার নির্দেশে পথে তৃণমূল

প্রসঙ্গত ১০০ দিনের কাজের টাকার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল পথে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন গত ডিসেম্বর থেকে টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। যা কাজের ১৫দিনের মধ্যে দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী দলের নেতাদের নির্দেশ দিয়ে বলেছিলেন, বিজেপি নেতারা এলাকায় এলেই আগে বলুন, ১০০ দিনের টাকা আগে দাও, তারপর এলাকায় ঢুকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+