রাজ্য সফরে অমিত শাহ যাবেন কি পুরুলিয়ায়! যা বললেন মুকুল রায়
দুদিনের রাজ্য সফরে এসে পুরুলিয়ায় যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। ২৭ ও ২৮ জুন রাজ্য সফর করবেন অমিত শাহ।
দুদিনের রাজ্য সফরে এসে পুরুলিয়ায় যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়।

২৭ ও ২৮ জুন রাজ্য সফর করবেন অমিত শাহ। সেই সময় তাঁর পুরুলিয়া সফর নিয়ে বিজেপির তরফে কেউ কোনও মন্তব্য করতে পারছিলেন না। শনিবার মুকুল রায় সে বিষয়ে স্পষ্ট জানিয়েদিলেন।
বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, অমিতজি পুরুলিয়ায় নিশ্চিত যাবেন। সেখানে বিজেপির তিনজন কর্মীকে খুন করা হয়েছে। তবে শুধু পুরুলিয়াতেই নয়, সারা রাজ্যে কমবেশি ৭০ জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছন মুকুল রায়। দলের তরফে সবাই অমিত শাহকে পুরুলিয়ায় যাওয়ার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন মুকুল রায়। এক্ষেত্রে মুকুল রায় বলেন, তিনি যতদূর জানেন, পুরুলিয়ায় যাবেন অমিত শাহ।
দলের তরফে এদিন 'জন সম্পর্ক অভিযান'-এ অংশ নেন মুকুল রায়। প্রথমে তিনি যান সাংবাদিক মানস ঘোষের বাড়িতে। সেখানে মোদী সরকারের চার বছরের কাজ সম্পর্কে পুস্তিকা তুলে দেন তাঁর হাতে। এরপর মুকুল রায় যান বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যালের বাড়িতে।












Click it and Unblock the Notifications