কলকাতায় বিজেপি সভাপতি! খোল-করতালে অমিত-বরণ বিজেপি কর্মী-সমর্থকদের
কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বেলা সাড়ে এগারো নাগাদ তিনি দমদম বিমানবন্দরে পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, মুকুল রায়, রাহুল সিনহা-সহ বিজেপির রাজ্য নেতৃত্ব।
কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বেলা সাড়ে এগারো নাগাদ তিনি দমদম বিমানবন্দরে পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, মুকুল রায়, রাহুল সিনহা-সহ বিজেপির রাজ্য নেতৃত্ব। ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ও। বিমানবন্দরে অমিত শাহকে খোল-করতাল-কীর্তনে বরণ করে নেন বিজেপি কর্মী-সমর্থকরা।
কলকাতায় অমিত শাহ
কলকাতার বিমানবন্দর থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি রওনা দেন পোর্ট গেস্ট হাউসের উদ্দেশে। সেখান থেকে দুপুর একটা নাগাদ মেয়ো রোডের সভায় যান অমিত শাহ।
কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল
কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে মেয়ো রোডের সভাস্থলের দিকে যাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা।
মেয়ো রোডে উপচে পড়া ভিড়
মেয়ো রোডে ইতিমধ্যেই উপচে পড়েছে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়।
নেতা-কর্মীদের সঙ্গে পুনম মহাজন
কলকাতায় আগেই এসে গিয়েছেন বিজেপির সর্বভারতী যুবনেত্রী পুনম মহাজন। দলের নেতা-কর্মীদের সঙ্গে সভার প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি।












Click it and Unblock the Notifications