শূন্য কলসি নিয়ে বিদায় নিয়েছে তৃণমূল! চিৎকার করে পরাজয় ঢাকার চেষ্টা, বলছে বিজেপি

পঞ্চায়েত মামলার রায়ে তৃণমূল কংগ্রেস শুন্য কলসি নিয়ে ফিরল বলে ব্যাখ্যা করল বিজেপি। বিজেপির আইনজীবী প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই জয়কে গণতন্ত্রপ্রেমী মানুষের জয়।

পঞ্চায়েত মামলার রায়ে তৃণমূল কংগ্রেস শুন্য কলসি নিয়ে ফিরল বলে ব্যাখ্যা করল বিজেপি। বিজেপির আইনজীবী প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারে আমলে রাজ্যে যে গণতন্ত্র ভুলুণ্ঠিত, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হাইকোর্ট। এই জয়কে গণতন্ত্রপ্রেমী মানুষের জয় বলে ব্যাখ্যা করলেন তিনি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এই রায়ের পর চিৎকার করে পরাজয় ঢাকার চেষ্টা করছে।

শূন্য কলসি নিয়ে বিদায় নিয়েছে তৃণমূল! চিৎকার করে পরাজয় ঢাকার চেষ্টা, বলছে বিজেপি

এদিন রায়ের পরই তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, হাইকোর্ট এদিন বিরোধীদের মুখে ঝামা ঘসে দিয়েছে। বিরোধীর একত্রিত হয়ে পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু হাইকোর্ট সেই অভিসন্ধি বানচাল করে নির্বাচনের নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি বাতিল করা ছাড়া বিরোধীদের আর কোনও আবেদনই মান্যতা পায়নি এদিন।

এদিন হাইকোর্টে নির্বাচনের জট খোলার পর তৃণমূলের আইনজীবীর বার্তা প্রসঙ্গে প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, শূন্য কলসি নিয়ে বিদায় নিয়েছে তৃণমূল কংগ্রেস। হাইকোর্টে ধাক্কা খেয়ে একেবারে ঘরে ঢুকে গিয়েছে। আর যাওয়ার সময় চিৎকার করে পরাজয় ঢাকার চেষ্টা করে গিয়েছেন মাত্র।

বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সুরেই সিপিএমের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এই জয় শুধু আমাদের নয়, এই জয় গণতন্ত্রপ্রেমী মানুষের জয়। আমাদের প্রধান দাবি ছিল ১০ এপ্রিলের বিজ্ঞপ্তি বাতিল করা। তা করেছেন মহামান্য আদালত। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, হাইকোর্টের এই রায়ে নৈতিক পরাজয় হল তৃণমূলের। রাজ্যে সন্ত্রাসের যে আবহ তৈরি করা হয়েছিল, হাইকোর্টের রায়ে সেই সন্ত্রাসের ভীতি কাটল। ফের মনোনয়নের দিন বাড়ানোর নির্দেশ দেওয়া হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+