'পুলিশে ধরেছে বলে কষ্ট হচ্ছে', শোভন ইস্যুতে কুণালকে বিঁধলেন দিলীপ ঘোষ

'পুলিশে ধরেছে বলে কষ্ট হচ্ছে', শোভন ইস্যুতে কুণালকে বিঁধলেন দিলীপ ঘোষ

বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন। বুধবার কুণালকে পাল্টা আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি পাল্টা দাবি করেছেন প্রমাণ যদি থাকে তাহলে সিবিআইকে দিচ্ছেন না কেন কুণাল। আসলে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল বলে কষ্ট হচ্ছে।

শোভনকে আক্রমণ কুণালের

শোভনকে আক্রমণ কুণালের

শোভন বৈশাখী বিজেপির হয়ে রোড শো করার সময় েথকেই তাঁদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন কুণাল ঘোষ। শোভন চট্টোপাধ্যায়কে মেড ইন চায়না বলে আক্রমণ করেছিলেন তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে চিটফান্ড কান্ডে শোভনের জড়িত থাকার দাবি জানিয়ে বিজেপি নেতার গ্রেফতারি দাবি করেছেন কুণাল ঘোষ। শুধু সারদা, নারদা নয় আইকোর চিটফান্ড কাণ্ডেও শোভনের জড়িত থাকার অভিযোগ করেছেন কুণাল।

পাল্টা অভিযোগ শোভনের

পাল্টা অভিযোগ শোভনের

কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকের পর মঙ্গলবার সন্ধেবেলা পাল্টা সাংবাদিক বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়। সেখানে কুণালকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আক্রমণ করেছেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল দলটাকে ফাঁসিয়েছেন কুণাল এমন বিস্ফোরক অভিযোগ করেছেন শোভন চট্টোপাধ্যায়। তার সঙ্গে তিনি দাবি করেছেন কোনও চিটফান্ড সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক নেই।

 দিলীপের আক্রমণ

দিলীপের আক্রমণ

বুধবার সকালে পাল্টা কুণাল ঘোষকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন কুণালের কাছে প্রমাণ থাকলে তিনি সিবিআইয়ের হাতে দিচ্ছেন না কেন। আসলে তাঁকে পুলিশ গ্রেফতার করেছিল বলে এতো কষ্ট হচ্ছে কুণালের। সেকারণে বারবার শোভনের গ্রেফতারির দাবি করছেন। প্রসঙ্গত উল্লেখ্য শোভন চট্টোপাধ্যায়কে কলকাতার পর্যবেক্ষক পদে বসিয়েছে বিজেপি। গোলপার্ক থেকে শোভনকে নিয়ে মিছিল করে শক্তি প্রদর্শন করেছেন দিলীপ ঘোষরা।

 অভিষেককে আক্রমণ

অভিষেককে আক্রমণ

কুণাল ঘোষকে আক্রমণ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। গতকাল বিবেকান্দের জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ কলকাতায় বিশাল মিছিল করে শক্তি প্রদর্শন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে লাগাতার বিজেপিকে আক্রমণ শানিয়েছেন অভিষেক। বুধবার তার জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেন কোলে চড়ে রাজনীতি হয় না। এটা ভুলে গিয়েছেন ভাইপো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+