মুকুল রায়ের 'নজরে' এবার রাজ্যের এই প্রভাবশালী সাংসদও! উঠে এল নাম

অধীর চৌধুরীর কংগ্রেস ত্যাগ নিয়ে জল্পনা বাড়ালেন বিজেপি নেতা মুকুল রায়। তিন রাজ্যে ভোটের ফল বেরনোর পর অধীর চৌধুরী কংগ্রেস ছাড়তে পারেন বলে ইঙ্গিত করেছেন তিনি।

অধীর চৌধুরীর কংগ্রেস ত্যাগ নিয়ে জল্পনা বাড়ালেন বিজেপি নেতা মুকুল রায়। তিন রাজ্যে ভোটের ফল বেরনোর পর অধীর চৌধুরী কংগ্রেস ছাড়তে পারেন বলে ইঙ্গিত করেছেন তিনি। মুকুল রায়ের দাবি, অধীর চৌধুরী কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাবেন না।

মুকুল রায়ের নজরে এবার রাজ্যের এই প্রভাবশালী সাংসদও! নিজেই করলেন ইঙ্গিত

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিসগড়-সহ পাঁচ রাজ্যের নির্বাচন অধীর চৌধুরীর দলবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানা গিয়েছে। যদি ভোটের ফলে কংগ্রেস সেরকম কিছু করতে না পারে, সেক্ষেত্রে অনেক নেতার ক্ষেত্রেই কংগ্রেস ত্যাগ করা ছাড়া বিকল্প কিছু থাকবে না। যেটা অধীর চৌধুরীর ক্ষেত্রেও প্রযোজ্য। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কংগ্রেসের কোনও ভবিষ্যৎ না থাকলে কংগ্রেসে থেকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করাও সম্ভবপর নয়। সূত্রের খবর অনুযায়ী এমনটাই বলেছেন মুকুল রায়।

তৃণমূলের তরফে মুর্শিদাবাদের দায়িত্বপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত ভোটের পর দাবি করেছিলেন, অধীর চৌধুরীর বিজেপি যোগ দেওয়া সময়ের অপেক্ষা। পরবর্তী সময়ে রাহুল সিনহাই হোন কিংবা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অধীর চৌধুরীকে বিজেপিতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। যদিও অধীর চৌধুরী বলেছেন, এরকম কোনও কথা কারও সঙ্গে হয়নি। কিংবা তার সেরকম কোনও পরিকল্পনাও নেই।

অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিতে পারেন, এই জল্পনা জোরদার হয়েছিল, যখন 'শিষ্য' বলে পরিচিত হুমায়ুন কবীর বিজেপিতে যোগ দেন, সেই সময়। এরপর দিন কয়েক আগে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেসর সভাপতির পদ থেকে সরানো হয়। তিনি বিষয়টি সংবাদমাধ্যমের থেকে জেনেছেন বলে জানান অধীর চৌধুরী। রাজ্যে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়ানোর ডাক দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে নব নিযুক্ত প্রদেশ সভাপতি সোমেন মিত্র। যদিও তা কতটা সম্ভব ভবিষ্যতই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+